1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
উখিয়ায় নকল আকিজ বিড়ি-সিগারেটসহ আটক ২, বিশেষ ক্ষমতা আইনে মামলা। - dainik pratidinsomoy
September 13, 2026, 5:57 pm
শিরোনামঃ
গাউছিয়া আমিরভাণ্ডার আশেকান পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য বোয়ালখালীতে শিক্ষিকার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে চুরি। আহলা বেংগুরা সি,এন,জি,চালক সমিতির উদ্যেগে জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর র‌্যালি শেষে মোনাজাত করেন শায়ের মৌলানা মোঃ রুহুল আমিন রহিমী আলকাদেরী। সারোয়াতলীতে কে এই ইয়াবা সম্রাট ইকবাল, তার খুটির জোর কোথায়, জানা যায় দীর্ঘদিন যাবত ইয়াবা কারবারের সাথে জড়িত সারোয়তলীর আব্দুল হক বৈদুর ছেলে ইকবাল, কিন্তু ধরাছোঁয়ার বাইরে: শুভ জন্মদিন চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন সদস্য,মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী Hazi Mohammad Alam Bobby আসন্ন ৯নং পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

উখিয়ায় নকল আকিজ বিড়ি-সিগারেটসহ আটক ২, বিশেষ ক্ষমতা আইনে মামলা।

  • Update Time : Sunday, May 10, 2026
  • 98 Time View

 

​মোঃ জাফর আলম
উখিয়া উপজেলা প্রতিনিদি

কক্সবাজারের উখিয়ায় সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে জাল স্ট্যাম্প ব্যবহার এবং নকল বিড়ি-সিগারেট উৎপাদন ও বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিসহ মোট ৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

​ঘটনার বিবরণ:

গত ৭ মে, ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪:০০ ঘটিকায় উখিয়া থানাধীন হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পাতাবাড়ী বাজারের একটি কাঠের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অভিযুক্তদের হেফাজত থেকে বিপুল পরিমাণ নকল তামাকজাত পণ্য ও জাল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত এসব পণ্যের প্যাকেটে ব্যবহৃত স্ট্যাম্প ও ব্যান্ডরোলগুলো জাল এবং এগুলো আসল হিসেবে চালিয়ে দিয়ে সরকারের বিশাল অংকের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল।

​আটক ও অভিযুক্ত:

মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন— উখিয়ার রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম পিনজিরকুল এলাকার মাহমুদুল হক (২৩) এবং মো. হারুনুর রশিদ (২২)। এছাড়াও ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে এই সিন্ডিকেটের সাথে জড়িত হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

​আইনি কার্যক্রম:

উখিয়া থানার অফিসার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি স্ট্যাম্প জালিয়াতি ও নকল পণ্য বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্যের ক্ষতি ও রাজস্ব ফাঁকির অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-A/২৫-D ধারায় মামলাটি (মামলা নং ২১, তারিখ: ০৮ মে ২০২৬) রুজু করা হয়েছে।

​প্রশাসন আরোও বলেন অজ্ঞাতনামা আসামি গ্রেপ্তার ও এই অভিজান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST