1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত - dainik pratidinsomoy
July 30, 2026, 12:36 pm
শিরোনামঃ
আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা। হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত

  • Update Time : Thursday, June 4, 2026
  • 91 Time View

 

বোয়ালখালী প্রতিনিধি:

আজ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বোয়ালখালীর পূর্ব কধুরখীল খোকার দোকান এলাকা থেকে মিলন মন্দিরে যাওয়ার পথে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় দুর্বৃত্তরা অটোরিকশার চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

আহত চালক আব্দুল নবী, তিনি মুন্সিরহাট সংলগ্ন মুন্সিপাড়ার বাসিন্দা আবদুস সবুরের ছোট ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বোয়ালখালীর মতো শান্তিপূর্ণ এলাকায় এ ধরনের নৃশংস ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST