1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
ঢাকা জেলা ডিবি পুলিশের অভিযানে পিস্তল ও কার্তুজ গাঁজা হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার। - dainik pratidinsomoy
September 20, 2026, 10:51 am
শিরোনামঃ
চট্টগ্রাম ওয়াসার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক চেয়ারম্যান এম, নুর মুহাম্মদ। আনোয়ারায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত টি.আর ও কাবিখা প্রকল্পের চলমান উন্নয়নমূলক সরজমিনে পরিদর্শন করেন = আক্তার নবী চৌধুরী চান্দগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৩তম আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠিত হত্যার হুমকির অভিযোগে প্রবাসীর নিরাপত্তাহীনতা, সরেজমিনে পুলিশের এসআই দিপুর তদন্ত সারোয়াতলীতে মাদক, চুরি-ডাকাতি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে সাংবাদিকের সৌজন্য সাক্ষাৎ মাদকের বিস্তার রোধে দৈনিক প্রতিদিন সময় নিউজের সাথে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাক্ষাৎ জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

ঢাকা জেলা ডিবি পুলিশের অভিযানে পিস্তল ও কার্তুজ গাঁজা হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার।

  • Update Time : Friday, August 21, 2026
  • 48 Time View

 

ঢাকা সাভার প্রতিনিধি:

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ০১টি বিদেশি পিস্তল, ০৬ রাউন্ড পিস্তলের গুলি, ০১টি শটগানের কার্তুজ, ০১টি বিদেশি ছোরা, ৩০০ গ্রাম হেরোইন, ০৫ বোতল ফেয়ারডিল ও ২০০ গ্রাম গাঁজাসহ ২ জন অস্ত্রধারী মাদক কারবারি গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে ২০/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ১৯:০০ ঘটিকা হতে ২২:০০ ঘটিকা পর্যন্ত সাভার থানাধীন রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পেশাদার অস্ত্রধারী মাদক কারবারি ১। মোঃ রাসেল বাবু (২২), পিতা-মৃত আব্দুল গোফফার এবং ২। মোঃ সজিব সরকার (২০), পিতা-মোঃ জাহিদুল সরকার-কে নিম্নবর্ণিত আলামতসহ গ্রেফতার করা হয়:
জব্দকৃত আলামত:
ক) ০১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল;
খ) ০১টি ম্যাগাজিন;
গ) ০৬ রাউন্ড পিস্তলের গুলি;
ঘ) কালো বাটযুক্ত ০১টি ধারালো বিদেশি ছোরা ও ০১টি ছোরার কভার;
ঙ) ০৫ বোতল ফেয়ারডিল (FAIRDYL), আনুমানিক মূল্য ১৫,০০০/- টাকা;
চ) ৩০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন, আনুমানিক মূল্য ৩০,০০,০০০/- টাকা;
ছ) ০১টি শটগানের কার্তুজ;
জ) কালো পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা, আনুমানিক মূল্য ৬,০০০/- টাকা;
ঝ) ০২টি নাইট ভিশন সিসি ক্যামেরা ও ০১টি DVR।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে অস্ত্রশস্ত্রের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সাভার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ০৫ (পাঁচ) দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST