
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
নতুন দায়িত্বে তাঁর দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও সততার মাধ্যমে চট্টগ্রাম ওয়াসার কার্যক্রম আরও গতিশীল হবে এবং নগরবাসীর পানি সরবরাহ ও সংশ্লিষ্ট সেবার মান আরও উন্নত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
তাঁর নেতৃত্বে চট্টগ্রাম ওয়াসা জনসাধারণের প্রত্যাশা পূরণে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং নগরবাসী কাঙ্ক্ষিত সেবা পাবেন—এই আশাবাদ ব্যক্ত করে তাঁর নতুন দায়িত্বের সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।
Leave a Reply