1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
পূর্ব শাকপুরায় মাদকের বিস্তারের অভিযোগ কে এই মাদক কারবারি আদিনাথ বাবু, প্রশাসনের নজরদারি দাবি। - dainik pratidinsomoy
September 23, 2026, 6:48 pm
শিরোনামঃ
বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে যুবকের ১ মাসের কারাদণ্ড পূর্ব শাকপুরায় মাদকের বিস্তারের অভিযোগ কে এই মাদক কারবারি আদিনাথ বাবু, প্রশাসনের নজরদারি দাবি। বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা। নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল বটতলী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় ইমতিয়াজ উদ্দিন চৌধুরী রুবেল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? চট্টগ্রাম ওয়াসার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক চেয়ারম্যান এম, নুর মুহাম্মদ। আনোয়ারায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত টি.আর ও কাবিখা প্রকল্পের চলমান উন্নয়নমূলক সরজমিনে পরিদর্শন করেন = আক্তার নবী চৌধুরী
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

পূর্ব শাকপুরায় মাদকের বিস্তারের অভিযোগ কে এই মাদক কারবারি আদিনাথ বাবু, প্রশাসনের নজরদারি দাবি।

  • Update Time : Wednesday, September 23, 2026
  • 101 Time View

 

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব শাকপুরা লালারহাট জোর দিঘির পাড়, শাকপুরা মডেল হাইস্কুল রোডের মাতৃছায়া মন্দিরের উত্তর পাশে সাদা বিল্ডিং এলাকায় মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় আদিনাথ বাবু নামে এক ব্যক্তিকে কেন্দ্র করে মাদক বেচাকেনার একটি চক্র গড়ে উঠেছে। তার মাধ্যমে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার থাকায় যুবসমাজসহ বিভিন্ন বয়সী মানুষ ক্ষতির মুখে পড়ছেন। মাদকের কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। নারে এমনকি মাদক বোতলে করে বাজারজাত করার জন্য কাজ করতেও দেখা যাচ্ছে।

তবে স্থানীয়দের এসব অভিযোগের সত্যতার মিল রয়েছে অভিযোগের বিষয়ে আদিনাথ বাবু এর মুঠোফোনে সাংবাদিকরা ফোন দিলে তিনি বলেন আমি মাদকের ব্যবসা করি না। আপনারা গায়ের জোরে সংবাদ প্রচার করেতেছেন।

অন্যদিকে এ স্থানীয় ব্যক্তিবর্গরা বলেন তিনি শুধু মাদক নয় এমন কোনো অপরাধ নাই তিনি করেনা, বাইক চুরি থেকে শুরু করে বিভিন্ন অপরাধ তিনি করে থাকেন।

তাই এলাকাবাসী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালখালী থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST