1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড - dainik pratidinsomoy
September 22, 2026, 5:00 pm
শিরোনামঃ
বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা। নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল বটতলী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় ইমতিয়াজ উদ্দিন চৌধুরী রুবেল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? চট্টগ্রাম ওয়াসার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক চেয়ারম্যান এম, নুর মুহাম্মদ। আনোয়ারায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত টি.আর ও কাবিখা প্রকল্পের চলমান উন্নয়নমূলক সরজমিনে পরিদর্শন করেন = আক্তার নবী চৌধুরী চান্দগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৩তম আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠিত
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

  • Update Time : Tuesday, September 22, 2026
  • 12 Time View

 

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার শাকপুরা ও খিতাপচর এলাকায় এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানা পুলিশ।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফফর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদক সেবনের অপরাধে রিমন দেবনাথ (২৫), শান্ত দে (২৫) ও শাহিন আলম লিটন (৩২) নামে তিনজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় রিমন দেবনাথকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, শান্ত দেকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং শাহিন আলম লিটনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তদের বিধি অনুযায়ী পুলিশ পাহারায় চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।

বোয়ালখালী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST