1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
পূর্ব শাকপুরা লালারহাটের ইস্কুলের পিছনে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় জয় দে - dainik pratidinsomoy
September 24, 2026, 10:37 pm
শিরোনামঃ
আনোয়ারা উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আগামী ইউপি নির্বাচনে ৫নং সারোয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী লায়ন মোঃ হাসান মুরাদ মামুন। দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততার দৃষ্টান্ত পরৈকোড়া ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে হান্নান রহিমের প্রার্থিতা ঘিরে নতুন সমীকরণ পূর্ব শাকপুরা লালারহাটের ইস্কুলের পিছনে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় জয় দে জন্ম থেকে মহাসস্থান, এক অবিনশ্বর ইতিহাস বেগম খালেদা জিয়া বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে যুবকের ১ মাসের কারাদণ্ড পূর্ব শাকপুরায় মাদকের বিস্তারের অভিযোগ কে এই মাদক কারবারি আদিনাথ বাবু, প্রশাসনের নজরদারি দাবি। বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা। নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

পূর্ব শাকপুরা লালারহাটের ইস্কুলের পিছনে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় জয় দে

  • Update Time : Friday, September 25, 2026
  • 50 Time View

 

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন পূর্ব শাকপুরা লালারহাট ইস্কুলের পিছনের এলাকায় জয় দে নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বেচাকেনার সঙ্গে তিনি জড়িত এবং তার মাধ্যমে এলাকায় মাদকের বিস্তার ঘটছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, এর আগে মাদক বিক্রির অভিযোগে প্রশাসনের হাতে আটক হয়ে তিনি কারাদণ্ড ভোগ করেছেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, এলাকায় মাদক সহজলভ্য হওয়ায় বিশেষ করে তরুণ সমাজ এর নেতিবাচক প্রভাবে পড়ছে।

স্থানীয়রা পূর্ব শাকপুরা লালারহাট এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার এবং অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জয় দে-এর মুঠোফোনে সাংবাদিকরা ফোন দিয়ে তথ্য জানতে চাইলে তিনি তা অস্বীকার করে একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST