
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার শাকপুরা ও খিতাপচর এলাকায় এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানা পুলিশ।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফফর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদক সেবনের অপরাধে রিমন দেবনাথ (২৫), শান্ত দে (২৫) ও শাহিন আলম লিটন (৩২) নামে তিনজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় রিমন দেবনাথকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, শান্ত দেকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং শাহিন আলম লিটনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তদের বিধি অনুযায়ী পুলিশ পাহারায় চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।
বোয়ালখালী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply