1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
বদলী জনিত বিদায় সংবর্ধনা - dainik pratidinsomoy
September 19, 2026, 7:35 am
শিরোনামঃ
আনোয়ারায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত টি.আর ও কাবিখা প্রকল্পের চলমান উন্নয়নমূলক সরজমিনে পরিদর্শন করেন = আক্তার নবী চৌধুরী চান্দগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৩তম আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠিত হত্যার হুমকির অভিযোগে প্রবাসীর নিরাপত্তাহীনতা, সরেজমিনে পুলিশের এসআই দিপুর তদন্ত সারোয়াতলীতে মাদক, চুরি-ডাকাতি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে সাংবাদিকের সৌজন্য সাক্ষাৎ মাদকের বিস্তার রোধে দৈনিক প্রতিদিন সময় নিউজের সাথে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাক্ষাৎ জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন সারোয়াতলীতে মাদকের বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

বদলী জনিত বিদায় সংবর্ধনা

  • Update Time : Thursday, August 20, 2026
  • 22 Time View

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন এর সম্মানে ১৯ আগস্ট ২০২৬ খ্রিঃ ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ ইকবাল হোসেন মহোদয় গাজীপুর জেলার বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বিদায়ী পুলিশ সুপার তাঁর কর্মকালীন সময়ে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ডিআইজি মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয় বিদায়ী কর্মকর্তাকে তাঁর পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মক্ষেত্রেও সাফল্যের ধারাবাহিকতা রক্ষার আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত বিদায়ী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাঃ কাজেম উদ্দীন, পুলিশ সুপার (অপারেশন্স) জনাব শাকিলা সোলতানা সহ রেঞ্জ অফিসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST