1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র নেত্রকোণা জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ - dainik pratidinsomoy
September 19, 2026, 7:34 am
শিরোনামঃ
আনোয়ারায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত টি.আর ও কাবিখা প্রকল্পের চলমান উন্নয়নমূলক সরজমিনে পরিদর্শন করেন = আক্তার নবী চৌধুরী চান্দগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৩তম আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠিত হত্যার হুমকির অভিযোগে প্রবাসীর নিরাপত্তাহীনতা, সরেজমিনে পুলিশের এসআই দিপুর তদন্ত সারোয়াতলীতে মাদক, চুরি-ডাকাতি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে সাংবাদিকের সৌজন্য সাক্ষাৎ মাদকের বিস্তার রোধে দৈনিক প্রতিদিন সময় নিউজের সাথে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাক্ষাৎ জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন সারোয়াতলীতে মাদকের বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র নেত্রকোণা জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ

  • Update Time : Thursday, August 20, 2026
  • 15 Time View

 

𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥,𝐍𝐞𝐭𝐫𝐨𝐤𝐨𝐧𝐚
[20.08.2026]

নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় তাঁর নির্ধারিত সফরসূচি অনুযায়ী পুলিশ অফিসার্স মেস, নেত্রকোণায় উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়।

পরবর্তীতে নেত্রকোণা জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয়-কে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে নেত্রকোণা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা মহোদয়।

কল্যাণ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মাধ্যমে শুরু করা হয়।

অতঃপর সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয় জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে উপস্থিত সকল পদমর্যাদার অফিসার‌ ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।

প্রধান অতিথি সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যে, “জনগণের সঙ্গে আমাদের আচরণ হতে হবে মার্জিত ও মানবিক, তবে আইনের প্রয়োগে অক্ষুণ্ণ রাখতে হবে শতভাগ দৃঢ়তা। ভালো ব্যবহারের মাধ্যমে সর্বসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জনই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রধান উপায়।”

​পাশাপাশি তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে ড্রেসরুলস অনুযায়ী সঠিকভাবে পোশাক পরিধান করা, পেশাগত শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে ফোর্সের মনোবল চাঙ্গা রাখা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

কল্যাণ সভা শেষে সম্মানিত ডিআইজি মহোদয় নেত্রকোণা পুলিশ লাইন্সে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পরিদর্শন করেন। ​পরিদর্শনকালে তিনি উক্ত সেন্টারে কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার সদস্যদের জন্য আয়োজিত “সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশনাল ট্রেনিং ও নৈতিক উন্নয়ন” কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

অতঃপর প্রধান অতিথি হিসেবে সম্মানিত ডিআইজি মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনায় পরিচালিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। একই সাথে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি পুলিশ লাইন্স পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত ডিআইজি মহোদয় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় ডিআইজি মহোদয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

উক্ত সময় আরও উপস্থিত ছিলেন জনাব কানাই লাল সরকার, (কমান্ড্যান্ট) পুলিশ সুপার আইটিসি নেত্রকোণা, জনাব রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার (আইটিসি) নেত্রকোণা, জনাব হাফিজুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা , জনাব স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নেত্রকোণা, জনাব সাব্বির হাসান অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) নেত্রকোণা, জনাব মায়িশা ফান্নানা সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নেত্রকোণা সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সগন উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST