1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার ৪ আসামি ও চিহ্নিত সন্ত্রাসীর সহযোগী শাহজাহান গ্রেফতার। - dainik pratidinsomoy
September 20, 2026, 12:07 pm
শিরোনামঃ
চট্টগ্রাম ওয়াসার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক চেয়ারম্যান এম, নুর মুহাম্মদ। আনোয়ারায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত টি.আর ও কাবিখা প্রকল্পের চলমান উন্নয়নমূলক সরজমিনে পরিদর্শন করেন = আক্তার নবী চৌধুরী চান্দগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৩তম আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠিত হত্যার হুমকির অভিযোগে প্রবাসীর নিরাপত্তাহীনতা, সরেজমিনে পুলিশের এসআই দিপুর তদন্ত সারোয়াতলীতে মাদক, চুরি-ডাকাতি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে সাংবাদিকের সৌজন্য সাক্ষাৎ মাদকের বিস্তার রোধে দৈনিক প্রতিদিন সময় নিউজের সাথে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাক্ষাৎ জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার ৪ আসামি ও চিহ্নিত সন্ত্রাসীর সহযোগী শাহজাহান গ্রেফতার।

  • Update Time : Tuesday, August 25, 2026
  • 22 Time View

 

নিজস্ব সংবাদাতা:

সীতাকুণ্ডের আলীনগর ও জঙ্গল সলিমপুর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ দমনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সীতাকুণ্ড মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ টিম গত ২৪ আগস্ট ২০২৬ খ্রি. দিবাগত রাত থেকে ২৫ আগস্ট ২০২৬ খ্রি. ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে আলীনগর ও জঙ্গল সলিমপুর এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লিখিত এলাকা থেকে মোট ০৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হল: মো. জুয়েল (৩০), মো. ফারুক (২৯), মো. আইনুদ্দিন (৩৬), মো. ফেরদৌস (৫০) এবং মো. শাহজাহান (৫৫) আলীনগর, সলিমপুর/জঙ্গল সলিমপুর, থানা-সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রাম।

গ্রেফতারকৃত ১নং হতে ৪নং আসামির বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-০৫, ধারা: বিশেষ ক্ষমতা আইন ১৫(৩)/২৫(ঘ) এবং বিস্ফোরক দ্রব্য আইন ৩/৪-এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরদিকে, গ্রেফতারকৃত ৫নং আসামি মো. শাহজাহান দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইয়াছিনের অন্যতম সহযোগী হিসেবে কাজ করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে পেশাদার সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সীতাকুণ্ডসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ২০টির অধিক মামলা রয়েছে। এছাড়া সে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল।

গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্টতা, তাদের সহযোগী ও অন্যান্য অপরাধের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বলেন, চট্টগ্রাম জেলার কোথাও সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, অস্ত্র কিংবা বিস্ফোরক দ্রব্যের অপব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। আলীনগর ও জঙ্গল সলিমপুর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। জনগণের নিরাপত্তা, শান্তি ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করাই চট্টগ্রাম জেলা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।

অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক, অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST