
বরিশাল প্রতিনিধি:
আজ ২০ আগস্ট, ২০২৬ খ্রি. বরিশাল জেলা পুলিশের আয়োজনে বরিশাল পুলিশ লাইন্সের গ্র্যাটিটিউট হলে এক “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জুলফিকার আলী হায়দার ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার জনাব এ, জেড, এম, মোস্তাফিজুর রহমান।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) জনাব মোঃ মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) জনাব আবু ছালেহ্ মোঃ আনছার উদ্দিনসহ জেলা পুলিশের উদ্বোধন কর্মকর্তা সদস্যবৃন্দরা।
সভায় পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদান ও অসাধারণ দক্ষতার স্বীকৃতিস্বরূপ কৃতিত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও কৃতিত্ব সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি, পুলিশ সদস্যদের যেসব সন্তান এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদের সাফল্যকে উৎসাহিত করতে সম্মাননা স্মারক ও কৃতিত্ব সনদ প্রদান করেন প্রধান অতিথি ও সভাপতি মহোদয়।
Leave a Reply