
মোঃ আকবর খাঁন বোয়ালখালী প্রতিদিধি?
চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন ৫নং সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর এলাকার ৬নং ওয়ার্ডে স্থানীয় মাদক কারবারি নাসির কে ঘিরে মাদক ব্যবসার অভিযোগ নিয়ে এলাকায় উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় মুহাম্মদ নাসির প্রকাশ (গুটি নাসিরের বিরুদ্ধে অতীতেও মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগ উঠেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতেও গ্রেফতার হয়েছিলেন এ মাদক কারবারি তবুও থেমে নেই তার রমরমা মাদকের ব্যবসা। তবে অভিযোগ রয়েছে যে, বিভিন্ন সময় বিষয়টি আলোচনায় এলেও কথিত এ কার্যক্রম আরো জোরদার হয়েছে বলে জানান এলাকাবাসী।
মাদকদ্রব্যের বিস্তার যুব সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর ফলে সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, মাদকের প্রভাব থেকে কোমলমতি শিশুরাও নিরাপদ নয়। এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যে বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও এ ধরনের চিহ্নিত মাদক কারবারি ধরাছোঁয়ার বাইরে, তারা আরো বলেন তিনি নামকরা একজন মাদক কারবারি যাকে গুটি নাসির বা ইয়াবা নাসির নামে পুরো এলাকায় পরিচিত।
তাই এইধরনের মাদক কারবারিরা যদি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের মাদক ব্যাবসা তরবিয়ত রাখে সরকার পক্ষ থেকে জিরো টলারেন্স এগুলা বলে আর লাভ কি? স্থানীয় সূত্রে আরো জানা যায় বোয়ালখালীতে পুলিশের সোর্সের যোগসাজোশে সহযোগিতায় এ ধরনের মাদকের ব্যবসা পরিচালনা হয়। আরো জানা যায় ওই পুলিশের সোর্স পুলিশের নাম ভাঙ্গিয়ে বোয়ালখালীর একাধিক মাদক কারবারিদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যে ৫ নং সারোয়াতলী ইউনিয়নের আরও বেশ কয়েকজন সিহ্নিত মাদক কারবার নাম প্রকাশ করেছে সাধারণ মানুষ। দ্বিতীয় পর্ব প্রতিবেদনে দেখতে চোখ রাখুন এরা কারা
এ ব্যাপারে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন মহলের দাবি এখনই সময় এ ধরনের মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দ্রুত গ্রেফতার করা। তাই বোয়ালখালী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।
Leave a Reply