1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
সরকারি চলাচলের রাস্তা দখলের চেষ্টা, সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকি,বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ। - dainik pratidinsomoy
September 17, 2026, 2:32 am
শিরোনামঃ
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে সাংবাদিকের সৌজন্য সাক্ষাৎ মাদকের বিস্তার রোধে দৈনিক প্রতিদিন সময় নিউজের সাথে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাক্ষাৎ জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন সারোয়াতলীতে মাদকের বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। গাউছিয়া আমিরভাণ্ডার আশেকান পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

সরকারি চলাচলের রাস্তা দখলের চেষ্টা, সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকি,বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ।

  • Update Time : Tuesday, July 21, 2026
  • 110 Time View

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা মৌজার বি.এস. ১ নম্বর খতিয়ানের ১৬৮১ নম্বর দাগভুক্ত ০.১২০০ একর সরকারি চলাচলের পথ দখলের চেষ্টা, সরকারি সাইনবোর্ড ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলাম (৫২)।

অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী নারর্গিস আক্তার (৩৮) ও মোহাম্মদ শামসুল আলম (৫৫) সরকারি চলাচলের রাস্তা অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে তিনি আদালতের শরণাপন্ন হয়ে মামলা নং- ৫০৬/২৬ দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১৯ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় সরকারি চলাচলের ওই রাস্তার ওপর জনসার্থে স্থাপিত একটি সাইনবোর্ড অভিযুক্তরা ভেঙে ফেলেন। এ সময় তিনি প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লাঠিসোঁটা নিয়ে মারধরের জন্য তেড়ে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। তবে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রতিনিয়ত মারধর,এবং প্রাণনাশের হুমকি দেন বলে উল্লেখ করে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দবি করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন মো. শফিকুল ইসলাম।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST