1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
লালমনিরহাটে মাতৃ আরাধনা অঙ্গন মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন - dainik pratidinsomoy
April 21, 2026, 9:28 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ এর বদলীজনিত বিদায় এবং নবাগত শিক্ষা অফিসার নাইয়ার সুলতানাকে সংবর্ধনা প্রদান লালমনিরহাটে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ নানা বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু অপূর্বের সংসদ থেকে পদত্যাগের সিদ্বান্ত এখনও হয়নি”-লালমনিরহাটে জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ৪ দালালসহ ৪১ রোহিঙ্গা উদ্ধার বেনাপোল বর্ডার দূর্গাপূজা উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি ঝালকাঠিতে কন‍্যা শিশুদিবস উদযাপন বিরামপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত লালমনিরহাটে মাতৃ আরাধনা অঙ্গন মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন জাতীয় কন্যা শিশু দিবসে মানিকছড়িতে আলোচনা সভা
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

লালমনিরহাটে মাতৃ আরাধনা অঙ্গন মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন

  • Update Time : Tuesday, October 4, 2022
  • 21 Time View

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বৈদিক শান্তিমন্ত্র পাঠ ও উলুধ্বনির মধ্য দিয়ে মাতৃ আরাধনা অঙ্গন (সনাতন ধর্ম ও জীবন চর্চা কেন্দ্র) মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) শ্রী শ্রী দুর্গাদেবীর মহানবমীর সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের থানাপাড়াস্থ মাতৃ আরাধনা অঙ্গন (সনাতন ধর্ম ও জীবন চর্চা কেন্দ্র) মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।

মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ মতিয়ার রহমান।

মাতৃ আরাধনা অঙ্গনের কুলরমনীগণের পুস্প বৃষ্টি বর্ষণ, মুহুর্মুহু করতালি ও উলুধ্বনিতে মাতৃ আরাধনা অঙ্গন মুখরিত হয়ে ওঠে।

পবিত্র গায়ত্রী মন্ত্র পাঠ করেন শ্রী হারাধন চক্রবর্তী। বৈদিক শান্তি মন্ত্র পাঠ করেন কবি, বাউল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিশিকান্ত রায়। উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, মাতৃ আরাধনা মন্দিরের সভাপতি অঞ্জলী সরকার, সাধারণ সম্পাদক হারাধন চক্রবর্তী, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মণ, লালমনিরহাট দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আবু জাহেদ ভুট্টু, কবি, প্রাবন্ধিক সুশান্ত কুমার রায়, মন্দিরের কোষাধ্যক্ষ বলাই চন্দ্র পাল, সহ-সভাপতি কামাক্ষা চরণ রায়, দুলালী চ্যাটার্জী, পদ্মারায়, মুক্তি চাটার্জী, পপি সাহা, মুকুল রায়, কনক রায়, কমল রায়, উত্তম রায়, গৌতম সরকার, দীপক রায়, গল্পকার শুভ্র শোভন রায় অর্ক, জয় পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category