1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
শিক্ষার বিস্তারে কাজ করতে সবার কাছে দোয়া ও সহযোগীতা চান রত্নগর্ভা গুলনাহার মিনা - dainik pratidinsomoy
July 29, 2026, 9:01 am
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ সরকারি চলাচলের রাস্তা দখলের চেষ্টা, সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকি,বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) ত্রান সামগ্রী বিতরণ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

শিক্ষার বিস্তারে কাজ করতে সবার কাছে দোয়া ও সহযোগীতা চান রত্নগর্ভা গুলনাহার মিনা

  • Update Time : Sunday, October 2, 2022
  • 156 Time View

 

আলিফ বিন রেজা
সিংড়া,নাটোর প্রতিবেদকঃ-

নাটোরের সিংড়া উপজেলার অন্তর্গত নিভৃত পল্লীর পাঁচপাখিয়া গ্রামের মোছাঃ গুলনাহার মিনা একজন রত্নগর্ভা মা । তিনি একজন অবসর প্রাপ্ত শিক্ষক এবং তার বাবার বাড়ি একই উপজেলার হুলহুলিয়া গ্রামে ।

গুলনাহার বীরমুক্তিযোদ্ধা মরহুম সরদার তোফাজ্জল হোসেন এর স্ত্রী। তিনি একজন রাজনীতিবিদ, সমাজসেবক , শিক্ষানুরাগী ব্যক্তি। ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগ এর একটানা চার দশক সভাপতিত্ব এবং উপজেলা আওয়ামীলীগ এর আমৃত্যু সহ-সভাপতি। খাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়রাম্যান ও পাঁচপাখিয়া গ্রামে একটি উচ্চ বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছেন তিনি ।

গুলনাহারের ২ ছেলে ও ২ মেয়ে । বড় ছেলে ড. ইঞ্জিঃ জি জি মোঃ নেওয়াজ আলী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে একই বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে হংকং এর সিটি ইউনিভার্সিটি হতে কম্পিউটার কৌশলে পিএচডি ডিগ্রী অর্জন করেন এবং বর্তমানে তিনি আমেরিকার ব্রাডলি ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও তার সহধর্মিনী ড. সামান্থা সৈয়দাও একই ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক হিসেবে কর্তব্যরত আছেন।

তার ছোট ছেলে ইঞ্জিঃ মোঃ গিয়াশ কামাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্ট্মেন্ট হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) উপ-বিভাগীয় প্রকৌশলী হিসাবে কর্মরত আছেন ।

গুলনাহার মিনার দুই মেয়ে মোছাঃ তছলিমা এবং মোছাঃ তাহেরা খানম স্নাতকোত্তর সম্পূর্ণ করে সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন ।

গুলনাহার নিভৃত পল্লীতে বসবাস করে তাঁর চার ছেলে-মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সুপ্রতিষ্ঠিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক গত ২৬ জানুয়ারী, ২০২০ তারিখে তাঁকে রত্নগর্ভা পুরষ্কার প্রদান করেন এবং রাজনীতি ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গত ৩ ফেব্রুয়ারী, ২০১৯ তাঁর স্বামী বীরমুক্তিযোদ্ধা মরহুম সরদার তোফাজ্জল হোসেন কে মরণোত্তর সম্মাননা প্রদান করেন । তোফাজ্জল হোসেন শিক্ষার প্রসার , সমাজ সেবা এবং রাজনৈতিক কাজে সার্বক্ষনিক সহযোগিতা করেছেন ।

গুলনাহার মিনা বর্তমানে পাঁচপাখিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং তিনি নিষ্ঠার সাথে বিদ্যালয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন । নিজ এলাকায় একটি এতিমখানা ও হেফজ মাদরাসা এবং তাঁর স্বামীর শেষ ইচ্ছানুযায়ী একটি পাঠাগার প্রতিষ্ঠা করার তাঁর প্রবল ইচ্ছা আছে । তাঁর জনহিতকর, সমাজসেবামূলক ও শিক্ষার বিস্তারে কাজের জন্য এলাকার সকল জনগণ তাঁর কাছে কৃতজ্ঞ ।

তার এমন সাফল্য এবং মহৎ উদ্যোগে নিজ জন্মস্থান হুলহুলিয়া গ্রামের সকল জনগণ খুব খুশি। তাঁর দুই ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোঃ হবিবুর রহমান ও হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ এর চেয়ারম্যান পরশ তৌফিক তাঁর উত্তরোত্তর উন্নতি কামনা করেন ।

মিনা তাঁর জনহিতকর, সমাজসেবামূলক ও শিক্ষার বিস্তারে কাজ করার জন্য সবার কাছে দোয়া এবং সহযোগীতা চান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST