
মোঃ ফাহিম
শিক্ষার্থী, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’। শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই অধিবেশনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের প্রায় এক হাজার ১০০ নবাগত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সকাল ১০টায় শুরু হওয়া প্রথম অধিবেশনে অংশ নেন প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান এবং জীববিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীরা। এই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. আতিয়ার রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
দুপুর ২টায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে অংশ নেন কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন, শিক্ষা বিজ্ঞান অনুষদ এবং আইআইএস ও আইআইটির শিক্ষার্থীরা। এই পর্বে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
প্রধান আলোচকের বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন। তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশা পূরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে আরিফুর রহমান সৈকত নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, কর্মপরিকল্পনা প্রণয়ন এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং সহিংসতা, অপরাধ ও মাদক থেকে দূরে থেকে বিভিন্ন ক্লাব ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে নেতৃত্বের দক্ষতা অর্জনের পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম, বিএমবি বিভাগের প্রভাষক মোহাম্মদ শরিফুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক সভাপতি তাহফিমুল মারুফ ও মতিউর রহমান এবং নবাগত শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
আলোচনা পর্বের পাশাপাশি ফুনুন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বাংলা অর্থসহ পবিত্র কোরআন, নোটপ্যাড, কলম, চাবির রিং ও উপহার ব্যাগ। এ ছাড়া নবীনদের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্নভোজেরও
Leave a Reply