1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে যুবকের ১ মাসের কারাদণ্ড - dainik pratidinsomoy
September 23, 2026, 7:48 pm
শিরোনামঃ
জন্ম থেকে মহাসস্থান, এক অবিনশ্বর ইতিহাস বেগম খালেদা জিয়া বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে যুবকের ১ মাসের কারাদণ্ড পূর্ব শাকপুরায় মাদকের বিস্তারের অভিযোগ কে এই মাদক কারবারি আদিনাথ বাবু, প্রশাসনের নজরদারি দাবি। বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা। নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল বটতলী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় ইমতিয়াজ উদ্দিন চৌধুরী রুবেল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? চট্টগ্রাম ওয়াসার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক চেয়ারম্যান এম, নুর মুহাম্মদ।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে যুবকের ১ মাসের কারাদণ্ড

  • Update Time : Thursday, September 24, 2026
  • 32 Time View

 

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে মোঃ শিপন (৩০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বোয়ালখালী থানাধীন পূর্ব গোমদণ্ডী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বোয়ালখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে শিপনকে আটক করা হয়।

পরে মোবাইল কোর্ট মামলা নং-১০৩/২৬, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬-এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মোঃ শিপন চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চাঁন্দগাও এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।

বোয়ালখালী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST