1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
হাটহাজারীতে সাবেক ৪ বারের এমপি সৈয়দ ওয়াহিদুল আলমের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত - dainik pratidinsomoy
June 6, 2026, 12:26 pm
শিরোনামঃ
বোয়ালখালীতে রিকশা চালকের ওপর হামলাকারী গ্রেপ্তার চা-পাতি উদ্ধার: সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী। মদনে নূর ভক্তের বিরুদ্ধে জাল দলিলে জমি দখলের অভিযোগ, তোলপাড় এলাকাজুড়ে বিশ্ব পরিবেশ দিবসে পাহাড় নিধনের অভিযোগ! চন্দনাইশের লট এলাহাবাদে রাতভর পাহাড় কাটা, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন! বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। Gmail হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার’কে সমন্বয়ক করায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ জাফর হায়দার’কে অভিনন্দন জানিয়েছেন ঈদ পূর্ণমিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীর ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ নেছার উদ্দিন আহমেদ: উনার অন্যান্য দৃষ্টান্ত। বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

হাটহাজারীতে সাবেক ৪ বারের এমপি সৈয়দ ওয়াহিদুল আলমের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : Saturday, May 30, 2026
  • 31 Time View

 

এম.হান্নান রহিম তালুকদার

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপির প্রবীণ নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের ৮ম মৃত্যুবার্ষিকী (২৭ই মে) বুধবার যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম বিএনপির রাজনীতির একজন সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, সাহসী নেতৃত্ব ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তিনি হাটহাজারীসহ বৃহত্তর চট্টগ্রামের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কন্যা, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা পরিবারের পক্ষ থেকে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

এ উপলক্ষে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের লালিয়ারহাট এলাকায় মরহুমের কবর জিয়ারত করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, বায়েজিদ থানা বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, আমার পিতা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম ছিলেন জনমানুষের নেতা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে তিনি সবসময় এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ ও কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST