1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
সাতকানিয়া থানা পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। - dainik pratidinsomoy
September 15, 2026, 9:37 pm
শিরোনামঃ
জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন সারোয়াতলীতে মাদকের বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। গাউছিয়া আমিরভাণ্ডার আশেকান পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য বোয়ালখালীতে শিক্ষিকার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে চুরি। আহলা বেংগুরা সি,এন,জি,চালক সমিতির উদ্যেগে জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর র‌্যালি শেষে মোনাজাত করেন শায়ের মৌলানা মোঃ রুহুল আমিন রহিমী আলকাদেরী।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

সাতকানিয়া থানা পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার।

  • Update Time : Sunday, June 7, 2026
  • 81 Time View

 

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম আকস্মিকভাবে সাতকানিয়া থানা পরিদর্শন করেছেন।

শনিবার (৬ জুন) রাত আনুমানিক ১০টার দিকে তিনি থানায় পৌঁছান।

থানা সূত্রে জানা যায়, পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত সকল কর্মকর্তা ও সদস্যদের রোলকল গ্রহণ করেন। পরে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসেবার মানোন্নয়ন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জুনায়েত কাউছার, আরিফুল ইসলাম সিদ্দিকী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

সংশ্লিষ্টদের মতে, পুলিশ সুপারের এ আকস্মিক পরিদর্শন ও দিকনির্দেশনামূলক বক্তব্য থানায় কর্মরত সদস্যদের মাঝে কর্মস্পৃহা ও মনোবল আরও বৃদ্ধি করবে।

উল্লেখ্য, সাতকানিয়া থানা ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের দাবি, ১৯১৭ সালে প্রতিষ্ঠিত এই থানার অবকাঠামো আধুনিকায়ন এখন সময়ের দাবি। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আধুনিক বহুতল থানা ভবন নির্মিত হলেও সাতকানিয়া থানার জন্য এখনো নতুন ভবনের স্বপ্ন বাস্তবায়িত হয়নি।

পরিদর্শন শেষে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার থানা প্রাঙ্গণ ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST