
রাতন কান্তি দাস (চট্টগ্রাম প্রতিনিধি)
শ্রী শ্রী ঢেমশা ক্ষেত্রপাল মন্দিরে নারায়ন প্রতিষ্ঠা করেন ভূমির মালিক পক্ষে এডভোকেট সুজন পালিত। অদ্য ১৭/০৬/২০২৬ইং তারিখ ২রা আষাড় ১৪৩২ বাংলা উক্ত নারায়ন পূজার শালগ্রাম প্রতিষ্ঠা করেন। উক্ত তারিখে ভৈরব পূজার সূচনা করেন। পন্ডিত চন্দন চক্রবর্তীর পুত্র পন্ডিত রাজু চক্রবর্তী পূজারী ছিলেন। উল্লেখ্য যে, প্রতি বাংলা সনের চৈত্র মাসের শেষ তারিখে মহা সারম্বরে ক্ষেত্রপাল পূজা অনুষ্ঠিত হয়। তাথায় প্রায় ২০ হাজার এর অধিক পূর্ণার্থী উপস্থিত থাকেন। ১৯৯০ সালের আপোষ নামার মর্ম মতে ক্ষেত্রপাল পূজা কমিটি উক্ত পূজা পরিচালনা করিয়া আসিতেছেন। ভূমির মালিক পক্ষে ডেলিগেট ক্ষমতা মূলে সমাজ সেবক যিশু চৌধুরী (সভাপতি), আইনজীবী সহকারী তপন দাশ (সাধারণ সম্পাদক), সাবেক ইউ.পি মেম্বর রতন দাশ (অর্থ সম্পাদক) হিসাবে সুশৃংখল ভাবে ক্ষেত্রপাল পূজা পরিচালনা করিয়া আসিতেছেন।
Leave a Reply