1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
মোবাইলে অনলাইন জুয়ার বেটিং অ্যাপ চালিয়ে এলাকার যুবক ও কোমলমতি শিশুদের জুয়ার দিকে ধাবিত করাই দুই অনলাইন জুয়ারি গ্রেফতার। - dainik pratidinsomoy
June 6, 2026, 1:53 pm
শিরোনামঃ
বোয়ালখালীতে রিকশা চালকের ওপর হামলাকারী গ্রেপ্তার চা-পাতি উদ্ধার: সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী। মদনে নূর ভক্তের বিরুদ্ধে জাল দলিলে জমি দখলের অভিযোগ, তোলপাড় এলাকাজুড়ে বিশ্ব পরিবেশ দিবসে পাহাড় নিধনের অভিযোগ! চন্দনাইশের লট এলাহাবাদে রাতভর পাহাড় কাটা, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন! বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। Gmail হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার’কে সমন্বয়ক করায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ জাফর হায়দার’কে অভিনন্দন জানিয়েছেন ঈদ পূর্ণমিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীর ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ নেছার উদ্দিন আহমেদ: উনার অন্যান্য দৃষ্টান্ত। বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

মোবাইলে অনলাইন জুয়ার বেটিং অ্যাপ চালিয়ে এলাকার যুবক ও কোমলমতি শিশুদের জুয়ার দিকে ধাবিত করাই দুই অনলাইন জুয়ারি গ্রেফতার।

  • Update Time : Sunday, April 26, 2026
  • 222 Time View

 

বাঁশখালি প্রতিনিধি:

বাঁশখালী উপজেলার জলদী পৌরসভার লক্ষ্ণী স্কয়ার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অনলাইন বেটিং অ্যাপে জুয়া খেলার সময় দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
আটককৃতরা হলেন মিয়ার বাজার এলাকার বাসিন্দা সাকলায়েন মুশতাক (২০) এবং দক্ষিণ জলদীর আশকরিয়া পাড়ার বাসিন্দা, নিজেকে ছাত্র সমন্বয়ক পরিচয়দানকারী মোঃ শাকিল (২৪)।
অভিযান সূত্রে জানা যায়, সাকলায়েন মুশতাককে ধরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোঃ শাকিল। তবে ঘটনাস্থলে উপস্থিত জনতা দাবি করেন, শাকিল নিজেও দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। এ অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করা হলে একাধিক বেটিং অ্যাপের উপস্থিতি পাওয়া যায়।
পরবর্তীতে উভয়ের মোবাইল ফোন যাচাই করে দেখা যায়, তারা বেটিং অ্যাপের মাধ্যমে অর্ধলক্ষাধিক টাকা পর্যন্ত লেনদেন করেছেন। ভিডিও বার্তায় তারা স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরেই তারা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত।
তদন্তে আরও জানা যায়, একটি বেটিং লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এতে সাকলায়েন মুশতাক শাকিলের কাছে ৮ হাজার টাকা হারেন এবং তা পরিশোধও করেন। তবে শাকিল অতিরিক্ত ১২ হাজার টাকা দাবি করলে উভয়ের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরই জেরে শাকিল সাকলায়েনকে লক্ষ্ণী স্কয়ার এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।
পরবর্তীতে জনতার দাবির প্রেক্ষিতে শাকিলের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন।
উপজেলা প্রশাসন জানায়, অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST