1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
বোয়ালমারীতে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন - dainik pratidinsomoy
June 6, 2026, 4:45 am
শিরোনামঃ
সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী। মদনে নূর ভক্তের বিরুদ্ধে জাল দলিলে জমি দখলের অভিযোগ, তোলপাড় এলাকাজুড়ে বিশ্ব পরিবেশ দিবসে পাহাড় নিধনের অভিযোগ! চন্দনাইশের লট এলাহাবাদে রাতভর পাহাড় কাটা, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন! বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। Gmail হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার’কে সমন্বয়ক করায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ জাফর হায়দার’কে অভিনন্দন জানিয়েছেন ঈদ পূর্ণমিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীর ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ নেছার উদ্দিন আহমেদ: উনার অন্যান্য দৃষ্টান্ত। বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত কাশফুল লিগ্যাল এইড সার্ভিসে নতুন দায়িত্ব প্রদান সম্পন্ন হল।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

বোয়ালমারীতে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন

  • Update Time : Saturday, October 1, 2022
  • 58 Time View

 

এস এম রুবেল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী পৌরবাসীর আয়োজনে শনিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় মাঝকান্দি ভাটিয়াপাড়া মহাসড়কের পাশে বোয়ালমারী চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ এ মানববন্ধনে এলাকার হাজারো লোক অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে একাধিক ব্যানার, পোস্টার ও প্লাকার্ড দেখা যায়। তাতে লেখা ছিল, ‘মাদক ব্যবসায়ী মেহেদী হাসান আব্দুল্লাহ্ ও তার অনৈতিক ব্যবসার মদদকারী সুলতান, রোমেল, মুন্না, মিথুন, শাহীন, নিজাম এবং ব্যবসার সহযোগী আবু তালহা তনু, অনিক, মানিক, রুদ্র, ফাইজুল্লাহ, কামাল, রবিউল, ফয়সাল এদের গ্রেফতারের দাবিতে ও রায়পুরে অনুষ্ঠিত মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।’ বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার ২নং ওয়ার্ডের রায়পুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান আব্দুল্লাহ কিছুদিন আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে মাদকসহ গ্রেফতার হয়। জামিনে এসে সে তার সহযোগিদের নিয়ে পুনরায় এলাকায় মাদক ব্যবসা শুরু করে। আব্দুল্লাহকে বাধা দিতে গেলে তারা নিরীহ্ মানুষের উপর নানাবিধ অত্যাচার শুরু করে। এরই প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এলাকাবাসীদের সাথে নিয়ে প্রশাসনের সহযোগিতায় মাদক কারবারীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ সময় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি আহাদুল করিম আহাদ, ইউপি সদস্য মো. এনায়েত হোসেন, বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহান, মো. ইমরান হোসেন প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST