1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
বোয়ালখালীতে জমির বায়না করে প্রতারণার অভিযোগ এস, এম নজরুল ইসলামের বিরুদ্ধে। - dainik pratidinsomoy
September 17, 2026, 3:14 am
শিরোনামঃ
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে সাংবাদিকের সৌজন্য সাক্ষাৎ মাদকের বিস্তার রোধে দৈনিক প্রতিদিন সময় নিউজের সাথে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাক্ষাৎ জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন সারোয়াতলীতে মাদকের বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। গাউছিয়া আমিরভাণ্ডার আশেকান পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

বোয়ালখালীতে জমির বায়না করে প্রতারণার অভিযোগ এস, এম নজরুল ইসলামের বিরুদ্ধে।

  • Update Time : Saturday, August 1, 2026
  • 310 Time View

 

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নজরুল ইসলামের বিরুদ্ধে জমি বিক্রির বায়না চুক্তি করে প্রতারণার অভিযোগ তুলেছেন একটি ভুক্তভোগী পরিবার। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে নানা টালবাহানার পরও জমির রেজিস্ট্রি কিংবা বায়নার অর্থ ফেরত না পাওয়ায় তারা আদালতের শরণাপন্ন হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আদালতে দাখিলকৃত অভিযোগ ও বায়নানামা দলিল সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩ মে পূর্ব গোমদণ্ডী মৌজার একটি জমি বিক্রির জন্য বায়না চুক্তি সম্পাদিত হয়। বায়নানামা অনুযায়ী জমিটির পরিমাণ ১৬.৩৩ শতক (৮ গণ্ডা)। দলিলে জমির মৌজা: পূর্ব গোমদণ্ডী, উপজেলা: বোয়ালখালী, জেলা: চট্টগ্রাম উল্লেখ রয়েছে। এছাড়া দলিলে সংশ্লিষ্ট খতিয়ান ও দাগ নম্বর উল্লেখ করে জমির পরিচয় নির্ধারণ করা হয়েছে।

বায়নানামা অনুযায়ী জমির মোট মূল্য নির্ধারণ করা হয় ১৭ লাখ ৯৬ হাজার টাকা। এর মধ্যে ৩ লাখ টাকা বায়না এবং পরবর্তীতে ধাপে ধাপে আরও অর্থ পরিশোধ করা হয় বলে বাদীপক্ষ দাবি করেছে। তবে নির্ধারিত সময় অতিবাহিত হলেও জমির রেজিস্ট্রি সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগীরা একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান পাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় এক দশক ধরে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করার পর তারা আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত বিষয়টি শুনানি শেষে তিন কিস্তিতে বায়নার অর্থ পরিশোধের নির্দেশ দেন। কিন্তু অভিযোগ রয়েছে, প্রথম কিস্তির অর্থ পরিশোধ না করে মো. নজরুল ইসলাম পুনরায় তদন্তের আবেদন করেন, যার ফলে ভুক্তভোগী পরিবার এখনও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে আদালতে দাখিলকৃত মামলার নথিতে প্রতারণার অভিযোগ উত্থাপন করা হয়েছে এবং আদালত বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেছেন
এ ব্যাপারে সাংবাদিকরা তথ্য নিশ্চিত করতে মো. নজরুল ইসলামের মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন কিসের ভুক্তভোগী কিসের নিউজ এগুলো করে লাভ কি আমি তো আদালতে স্বীকার করেছি টাকা দিয়ে দেবো

অন্যদিকে ভুক্তভোগী বলেন টাকা ও জমি দিচ্ছে দিচ্ছে করে আজকে দশ বছর পেরিয়ে গেল এখনো দেওয়াটা শেষ হচ্ছে না। তাই আদালতের প্রতি সম্মান রেখে আমার ন্যায্য বিচার প্রার্থনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST