
কর্ণণফুলী প্রতিনিধি:
কর্ণফুলীতে জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের নতুন কমিটি অনুমোদন: নেতাকর্মীদের ঢল, প্রাণবন্ত আয়োজন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল কর্ণফুলী উপজেলা শাখা কমিটির অনুমোদন অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। নতুন নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা যায় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সম্মানিত আহ্বায়ক ডা. ফারুক আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই সংগঠনের প্রাণশক্তি।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ নুর এরিক।
তিনি তার বক্তব্যে বলেন, “জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল সবসময় শ্রমিকদের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। নতুন কমিটি কর্ণফুলীতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আমরা আশাবাদী।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলমগীর ও সাংবাদিক রাহাত। তাদের বক্তব্য ও উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
এসময় নবনির্বাচিত কর্ণফুলী উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম এবং সদস্য সচিব আব্দুর রহমানকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন নেতাকর্মীরা। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি ও অসংখ্য কর্মী-সমর্থকের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন, নতুন এই কমিটি শ্রমিকদের অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠান শেষে নতুন কমিটির সফলতা কামনা করে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
Leave a Reply