
মোঃ সোলায়মান চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি পটিয়া ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।
দ্বিবার্ষিক এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা ও চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি আবদুল হাকিম রানা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আজাদীর প্রতিনিধি শফিকুল আজম।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কে এম শাহজাহান উদ্দিন। এ সময় নির্বাচন কমিশনার আবদুল হোসাইন ও অধ্যাপক গৌরাঙ্গ দাশ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম সম্পাদক আহমদ উল্লাহ, যুগ্ম সম্পাদক ফারুকুর রহমান, অর্থ সম্পাদক দৈনিক পূর্বকোণের প্রতিনিধি রুবেল আলম ছোটন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রহমান, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক ওবায়দুল হক পিবলু, তথ্যপ্রযুক্তি সম্পাদক কাউছার আলম এবং দপ্তর সম্পাদক কামরুল ইসলাম।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম এ কে জাহাঙ্গীর, এস এম জুয়েল ও আবদুল্লাহ আল নোমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমকর্মীদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রেস ক্লাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত দায়িত্বশীলতার মাধ্যমে নবনির্বাচিত কমিটি পটিয়ার সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply