1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের। - dainik pratidinsomoy
June 6, 2026, 1:45 pm
শিরোনামঃ
বোয়ালখালীতে রিকশা চালকের ওপর হামলাকারী গ্রেপ্তার চা-পাতি উদ্ধার: সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী। মদনে নূর ভক্তের বিরুদ্ধে জাল দলিলে জমি দখলের অভিযোগ, তোলপাড় এলাকাজুড়ে বিশ্ব পরিবেশ দিবসে পাহাড় নিধনের অভিযোগ! চন্দনাইশের লট এলাহাবাদে রাতভর পাহাড় কাটা, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন! বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। Gmail হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার’কে সমন্বয়ক করায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ জাফর হায়দার’কে অভিনন্দন জানিয়েছেন ঈদ পূর্ণমিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীর ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ নেছার উদ্দিন আহমেদ: উনার অন্যান্য দৃষ্টান্ত। বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের।

  • Update Time : Saturday, May 23, 2026
  • 46 Time View

 

আলমগীর আলম, পটিয়া

পটিয়া উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহেদুল আলমের ছেলে মো. তাজলিম (১৭) এবং একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)। আহত জয় (১৮) কে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন।
দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাজলিম নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে সামির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেল ও বাসটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST