1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
জালালাবাদে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাউল বিতরণ। - dainik pratidinsomoy
October 28, 2026, 10:10 pm
শিরোনামঃ
কলমের মূল্য কি হামলা-মামলা? দক্ষিণ চট্টগ্রামে ব্যাঙের ছাতার মতো প্রেসক্লাব, বিপাকে পেশাদার সাংবাদিক! রাউজানে প্রবাসীর পরিবার কে প্রাণনাশের হুমকিও চাঁদা দাবির অভিযোগ, বেলাল/সাইফুল ও কংকর রফিকের বিরুদ্ধে! সাংবাদিক হান্নান রহিম তালুকদার’কে সংবর্ধনা দিলেন চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমি মা বাবার দোয়া নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচনে সমর্থন চেয়ে প্রচারণা শুরু করলেন : সাংবাদিক হান্নান রহিম তালুকদার -আফসানা আক্তার শেকা (আনোয়ারা) কে এই আওয়ামী সন্ত্রাসী দিদারুল আলম? সারোয়াতলী’র বেঙ্গুরা বাজারে প্রকাশ্যে চলাফেরা নিয়ে প্রশ্ন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নজরুল বর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বোয়ালখালীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ, নজরদারি ও তদন্তের দাবি সচেতন মহলের।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

জালালাবাদে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাউল বিতরণ।

  • Update Time : Saturday, October 17, 2026
  • 53 Time View

 

​মোঃ রোকন উদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে ২নং জালালাবাদ ওয়ার্ডের তুফানি রোড কাশেম ভবন এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
​সাবেক বায়েজিদ বোস্তামি থানা বিএনপি’ যুগ্ম সম্পাদক মোঃ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানবিক বিতরণ কর্মসূচিটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন ২নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল।
​অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সিরাজ পাশা, ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ মাহাবুব আলম, বায়েজিদ থানা বিএনপির সংগঠক আহমেদ রেজা বাবু, নাসিরাবাদ-জালালাবাদ-ষোলশহর শিল্প অঞ্চল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসলাম এবং নাসিরাবাদ শিল্প অঞ্চলের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন।
​এছাড়াও কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি সংগঠক মোস্তাক সওদাগর, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য নজরুল ইসলাম, ২নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের সংগঠক সাকিব ফয়সাল মিম, বায়েজিদ থানা যুব সংগঠক মোঃ সাদ্দাম, ২নং জালালাবাদ ওয়ার্ড যুবদল সংগঠক মোঃ রোমন, বায়েজিদ থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ ফাহিম ও মোঃ আরিফ।
​স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মানিক, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ লোকমান, রকি, রফিক, মোবারকসহ দলীয় ও স্থানীয় বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
​অনুষ্ঠান সঞ্চালনা করার সময় আবেগপ্লুত কণ্ঠে ২নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমরা বহু নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছি। তবে শত প্রতিকূলতার মাঝেও আমাদের মানবিক ও সামাজিক কাজ কখনো থেমে থাকেনি। মেয়র ডাক্তার শাহাদাত ভাইয়ের সর্বাত্মক সহায়তায় আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম এবং চাউল বিতরণসহ সব ধরণের সামাজিক কাজ অব্যাহত রেখেছি।”
​তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ভবিষ্যতেও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এই ধরনের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড আরও বড় পরিসরে চালিয়ে যাওয়া হবে।” পরিশেষে তিনি এলাকাবাসীর সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST