1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
চন্দনাইশে চয়নিকা জাহান চৌধুরী মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন - dainik pratidinsomoy
September 14, 2026, 9:39 pm
শিরোনামঃ
জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন সারোয়াতলীতে মাদকের বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। গাউছিয়া আমিরভাণ্ডার আশেকান পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য বোয়ালখালীতে শিক্ষিকার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে চুরি। আহলা বেংগুরা সি,এন,জি,চালক সমিতির উদ্যেগে জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর র‌্যালি শেষে মোনাজাত করেন শায়ের মৌলানা মোঃ রুহুল আমিন রহিমী আলকাদেরী।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

চন্দনাইশে চয়নিকা জাহান চৌধুরী মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : Thursday, June 18, 2026
  • 95 Time View

 

মোঃ রোকন উদ্দিন জয় বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে চয়নিকা জাহান চৌধুরী মেধাবৃত্তি ২০২৬ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে চন্দনাইশ পৌরসভার রহমানিয়া আহমদীয়া এ, এস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও বিকেলে দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমানিয়া আহমদীয়া এ, এস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠাতা আলহাজ্ব অধ্যাপক মোঃ তৈয়বুর রহমান এবং দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজওয়ানা নাসরিন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চয়নিকা জাহান চৌধুরী মেধাবৃত্তির প্রতিষ্ঠাতা পরিচালক লেখক ও গবেষক ড. মোহাম্মদ আমীন।

চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চয়নিকা জাহান চৌধুরী মেধাবৃত্তির সদস্য সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার সহকারী কর আদায়কারী কর্মকর্তা মোহাম্মদ আজম খান, সাবেক কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আইয়ুব মিয়া চৌধুরী, সমাজসেবক সিরাজুল ইসলাম চৌধুরী, রহমানিয়া আহমদীয়া এ, এস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সাধারণ সম্পাদক আবদুর রহিম সওদাগর, মাদ্রাসার প্রধান শিক্ষক সোলতানা ইয়াছমিন, দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দীন প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক নুরুন্নবী খোকন, রহমানিয়া আহমদীয়া এ, এস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহ-সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সদস্য মোঃ হোসাইন, সদস্য মাসুদ, সংগঠক মামুন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল আলম, দপ্তর সম্পাদক গৌতম কান্তি দাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রোকন উদ্দীন, সংগঠক শাখাওয়াত, দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যথাক্রমে রুমা আকতার রেহেনা, সুমি রানী নাথ, নিলুফা শারমিন, রিনু দেবী, তানজিনা সুলতানা, আইরিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস, মোঃ আবদুল মুবিন, মোঃ জামাল উদ্দিন, রহমানিয়া আহমদীয়া এ, এস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যথাক্রমে মাওলানা ইয়াছিন আরাফাত মজিদী, মাওলানা মোঃ জাবের, মাওলানা মোঃ আবু সিদ্দিক, সিফাতুন নূর সাদিয়া, ফারিহা রহমান রাইভি, আয়শা সিদ্দীকা, হাফেজ মোঃ ওসমান গনী, হাফেজ মোঃ আব্দুল কাদেরসহ মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে অতিথিরা দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ এবং শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এসময় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং নৈতিক নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষার্থীদের মেধা ও অনুপ্রেরণা বৃদ্ধির লক্ষ্যে এই বৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#৳

ছবির ক্যাপশনঃ চন্দনাইশে চয়নিকা জাহান চৌধুরী মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের একাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST