
মোঃ সোলায়মান চট্টগ্রাম ব্যুরো
১। এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি চট্টগ্রাম মহানগরীর খুলশি থানাধীন জাকির হোসেন রোডস্থ আকবর শাহ জামে মসজিদের বিপরীতে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ অক্টোবর ২০২৬ইং তারিখ আনুমানিক রাত ২২২০ ঘটিকায় এসআরবি-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডস্থ আকবর শাহ (রহঃ) জামে মসজিদের বিপরীতে আছিয়া স্টিল নামক ওয়ার্কসপ দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি সুকৌশলে মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অভিযুক্ত ১। মোঃ জাহাঙ্গীর হোসেন (৪২), পিতা-মৃত: আবদুছ সালাম, সাং-উত্তরপাড়া থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা ও ০২। মোঃ সোহাগ(২৬), পিতা-শফিক মিয়া, সাং-এনায়েত আলীর বাগার বাড়ী পাহাড়তলী রেলস্টেশন, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তল্লাশী কালে উক্ত অভিযুক্তদের কাছে থাকা ০১টি সাদা রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগে দুইটি কালো রঙের পলিথিন মধ্যে খাকি কালারের কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় ০৬টি বোতলে সর্বমোট ৩,৩৭৫ মি.লি বিদেশী মদ হুইস্কিস এবং ০১টি নেভী ব্লু কালারের ট্রাভেল ব্যাগের ভেতর রঙের স্কচটেপ যারা মোড়ানো ০৬ টি গাঁজার প্যাকেট এ সর্বমোট ০৬ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদ হুইস্কিস এর আনুমানিক মূল্য ১২ হাজার টাকা এবং উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা এবং মাদক পরিবহনে ১টিমোটরসাইকেল জব্দ করা হয়।
০২। গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply