1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
আনোয়ারা ফাউন্ডেশনের শোকসভায় বক্তারা নির্লোভ, নিরহংকারী, দেশপ্রেমিক ও সমাজ সংস্কারক বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী অনুস্মরণীয় আলোকিত মানুষ - শোক সভায় বক্তারা - dainik pratidinsomoy
June 6, 2026, 3:04 pm
শিরোনামঃ
বোয়ালখালীতে রিকশা চালকের ওপর হামলাকারী গ্রেপ্তার চা-পাতি উদ্ধার: সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী। মদনে নূর ভক্তের বিরুদ্ধে জাল দলিলে জমি দখলের অভিযোগ, তোলপাড় এলাকাজুড়ে বিশ্ব পরিবেশ দিবসে পাহাড় নিধনের অভিযোগ! চন্দনাইশের লট এলাহাবাদে রাতভর পাহাড় কাটা, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন! বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। Gmail হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার’কে সমন্বয়ক করায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ জাফর হায়দার’কে অভিনন্দন জানিয়েছেন ঈদ পূর্ণমিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীর ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ নেছার উদ্দিন আহমেদ: উনার অন্যান্য দৃষ্টান্ত। বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

আনোয়ারা ফাউন্ডেশনের শোকসভায় বক্তারা নির্লোভ, নিরহংকারী, দেশপ্রেমিক ও সমাজ সংস্কারক বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী অনুস্মরণীয় আলোকিত মানুষ —— শোক সভায় বক্তারা

  • Update Time : Friday, May 8, 2026
  • 35 Time View

 

এম.হান্নান রহিম তালুকদার (চট্টগ্রাম)

আনোয়ারা উপজেলার পেশাজীবীদের নিয়ে সামাজিক উন্নয়নমূলক ও সাংস্কৃতিক সংগঠন আনোয়ারা ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী শোকসভা চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটের হলরুমে ৭ই মে (রোজ বৃহস্পতিবার) বিকাল চারটার সময় অনুষ্ঠিত হয়। আনোয়ারা ফাউন্ডেশনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম.নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের উপস্থিত থাকার কথা থাকলেও চক্ষু সংক্রান্ত জটিলতা ও শারীরিক অসুস্থতায় তিনি উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে তাঁর পক্ষে উপস্থিত ছিলেন তাঁর সহকারি একান্ত সচিব আক্তার নবী চৌধুরী। পরবর্তীতে মাননীয় সাংসদ ভার্চুয়ালি শোকসভায় সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে সুভাষ চন্দ্র চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সুভাষ চন্দ্র চৌধুরীর আতœার প্রশান্তি কামনা করেন। তিনি বলেন নির্লোভ, নিরহংকারী, দেশপ্রেমিক, সমাজ সংস্কারক এই স্বনামধন্য বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শোকসভা আয়োজন করায় আনোয়ারা ফাউন্ডেশন কে ধন্যবাদ জানাছি। তিনি প্রত্যাশা করেন আনোয়ারা ফাউন্ডেশন সব সময় আনোয়ারার মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে। এ প্রসঙ্গে তিনি আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের দাবি জোরালো করায় প্রশংসা করেন এবং সেতু বাস্তবায়নের প্রচেষ্ঠা চালিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিরা বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, দাড়িঁয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং শোক বইয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডাঃ মাহফুজুর রহমান। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন একটি ভালো রাষ্ট্র কাঠামো গড়ে তোলতে না পারলে বৈষম্য দূর হবে না। বীর মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার জন্য সামাজিক আন্দোলন করে গেছে যা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়। অনুষ্ঠানে শোকবাণী পাঠ করেন সংগঠক যিশু দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার নেতা তাপস হোড়, গণমুক্তি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা রাজা মিঞা, লেখক ও গবেষক জামাল উদ্দিন, চট্টগ্রাম বারের সিনিয়র আইনজীবী এডভোকেট চন্দন বিশ্বাস, শিল্পপতি মাইকেল দে, সাবেক ব্যাংকার মোস্তফা গ্রুফের পরিচালক স্বপন দাশগুপ্ত, পরৈকোড়া ইউনিয়ন সমিতির সভাপতি ও সমকালের ডিজিএম সাংবাদিক সুজিত কুমার দাশ, সুভাষ চৌধুরীর সহর্ধমিনী শিক্ষিকা অনিমা চৌধুরী, আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্র, ব্যবসায়ী পরিমল দত্ত, ভাস্কর ডি কে দাশ মামুন, মোহাম্মদ ইরাজ মেহের চৌধুরী, অসীম কান্তি মজুমদার, শৈলান দাশ, সন্তোষ দাশ, প্রদীপ দত্ত, উজ্জ্বল চক্রবর্তীসহ আরো অনেকে। বক্তাদের এ স্মৃতিচারণ বক্তব্যের সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আরও বক্তব্য রাখেন মোহাম্মদ হোসেন, ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, দীপ্তি দাশ, ঝুলন চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন, এনি দাশ, জসিম উদ্দিন, সজল চক্রবর্তী, মোহাম্মদ ইব্রাহিম, ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ চৌধুরী (নিবিড়), রতন বিশ্বাস, নজরুল ইসলাম, শর্মিষ্ঠা চৌধুরী, সৃজিতা চক্রবর্তী, লিটন নন্দী, শ্রী বাসু নন্দী, মানবাধিকার কর্মী ইফতেখার হোসাইন, ক্যাব চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মোহাম্মদ জানে আলম, বিভাষ চন্দ্র চৌধুরী, বাবুলাল চৌধুরী, গৌতম চৌধুরী, হরিপদ চৌধুরী বাবুল, শ্রী অজিত কুমার দাশ, অনুপ দাশ, মোহাম্মদ সাদেক ইসলাম, বিকাশ চৌধুরী, টুকন কারণ, মুক্তিযোদ্ধার সন্তান রাজন মিত্র, মানবাধিকার কর্মী তাহেরা আকতার শারমিন, প্রদীপ গুপ্ত, কাজী মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ শামসুল ইসলাম, মিহির কে চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীরমুক্তিযোদ্ধা বাদল মালি, মানবাধিকার কর্মী ইফতেখার হোসেন চৌধুরী, বৃষ্টি বৈদ্য, বিজয় ধর, রঞ্জিত দাশ, এমদাদুল ইসলাম, সাংবাদিক সুনীল আকাশ প্রমুখ। লেখক ও গবেষক জামাল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন ১৯৮১ সাল পরবর্তী আমার গবেষণায় এবং পরৈকোড়া গণহত্যার ইতিহাস ও মুক্তিযুদ্ধের ইতিহাস লিখনিতে অনেক তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছেন বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST