
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরি ৯নং ওয়ার্ডে হযরত চাঁন-বক্স শাহ এর বাড়ির মাহফুজা বেগমের জায়গা জমির জেরে গোয়াল ঘরে ও পাশে থাকা পালুই খাঁটি কুইজ্জাই রাতের আধাঁরে কেরাসিন ডেলে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
তিনি বলেন বোয়ালখালী কঞ্জুরি মোজা আমার ক্রয়কৃত সম্পত্তি আর-এস খতিয়ান নং ২০৬৩ আর-এস দাগ নং ১৭১৫ ও বি-এস খতিয়ান নং ৮৪১ এবং বি-এস দাগ নং ১১৭৭ আন্দরে মোট ১১ শতক সম্পত্তি অভিযুক্ত ব্যক্তিরা জোরপূর্বক দখল করার চেষ্টায় মরিয়া হইয়া উঠেছে দীর্ঘদিন।
এ ব্যাপারে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশি বৈঠকের পরেও তারা আইনকে অমান্য করে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আবারো ষড়যন্ত্রে মূলক আমার ক্রয়কৃত সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করে। অভিযুক্তরা এক পর্যায়ে আমার ক্রয়কৃত সম্পত্তি জবরদখল করে আমাকে উচ্ছেদ করার লক্ষ্যে বিভিন্ন রকম ভয়-ভীতি ও হুমকি-ধমকি দিয়ে আসছে তাই আমি নিরুপায় হয়ে বোয়ালখালী থানায় হাজির হইয়া একটি লিখিত অভিযোগ দায়ের করি, কিন্তু তার পরেও খেমে নাই তারা।
এই ব্যাপারে অভিযুক্ত মোহাম্মদ মুসলিম মিয়ার কাছে তথ্য জানতে চাইলে তিনি বলেন এ সম্পর্কে আমি কিছু জানি না, আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে ওই অভিযোগের ভিত্তিতে আমি থানায় গিয়ে জবাবদিহি করেছি।
অন্যদিকে এলাকার জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষেরা বলেন মাহফুজা বেগম যে জায়গাটি ক্রয় করেছে ওই জায়গার মধ্যে তিনি দীর্ঘ ১৫/২০ বছর দখলে ছিলেন পরে জায়গার মালিক জায়গা বিক্রি করার ইচ্ছুক হলে মাহফুজা বেগম ওই জায়গাটি ক্রয় করেন। ফলে অভিযুক্তরা শত্রুতমূলক মাহফুজা বেগমের সাথে এই সমস্ত কার্যাকলাপ করেছে।
তারা আরো বলেন মাহফুজা বেগমের গোয়াল ঘরে এবং কুইজ্জাই যারা আগুন দিয়েছে তারা মানুষরূপে জানোয়ার একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এ ধরনের কার্যকলাপ করতে পারেনা, তাই আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সাথে অভিযুক্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই।
Leave a Reply