1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
বোয়ালখালীতে অটোরিকশায় বস্তাভর্তি চোলাই মদসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।  - dainik pratidinsomoy
July 30, 2026, 10:33 am
শিরোনামঃ
আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা। হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

বোয়ালখালীতে অটোরিকশায় বস্তাভর্তি চোলাই মদসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। 

  • Update Time : Sunday, April 26, 2026
  • 404 Time View

 

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় করে দেশীয় চোলাই মদ পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার করলডেঙ্গা পাহাড়ি এলাকা থেকে মদ পরিবহন করে জ্যৈষ্ঠপুরা এলাকায় পৌঁছালে স্থানীয় জনগণ অটোরিকশাটি আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তাভর্তি শতাধিক লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে আটক করে।

গ্রেপ্তাররা হলেন— রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ির শামসুল আলমের ছেলে মো. নাঈম উদ্দিন (২৬) এবং একই এলাকার ফয়েজ আহমেদের ছেলে মো. সেলিম (৩৪)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST