1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
টানা বৃষ্টিতে গাবতলীর সাহবাসপুর - সুখানপুকুর সড়কের অর্ধেক ধসে যাওয়ায় দূর্ঘটনার আশঙ্কা - dainik pratidinsomoy
July 30, 2026, 9:35 am
শিরোনামঃ
আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা। হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভুক্তভোগীর অনুকূলে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ সহকারী ভূমি উপ কর্মকর্তা তারানুমা এলাহীর বিরুদ্ধে। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম’র সাথে সাক্ষাৎ আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সাথে কৃষক দলের বিভাগ ও জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

টানা বৃষ্টিতে গাবতলীর সাহবাসপুর – সুখানপুকুর সড়কের অর্ধেক ধসে যাওয়ায় দূর্ঘটনার আশঙ্কা

  • Update Time : Sunday, October 2, 2022
  • 157 Time View

 

স্টাফ রিপোর্টার
রাকিব মাহমুদ ডাবলু

বগুড়া গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের সাহবাসপুর হইতে সুখানপুকুর সড়কের অর্ধেক ধস। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচল করে। কয়েক দিনে আগের টানা বৃষ্টি হওয়াতে নেপালতলী ইউনিয়নের বুরুজ বাজারের পশ্চিম দিকে সুখান পুকুরে এই রাস্তা অর্ধেক ধসে গেছে। এবং তার থেকে একটু এগিয়ে আসলে একটি ছোট ব্রীজ আছে সেই ব্রীজের ঢালায় অনেক দিনে আগে ধসে গিয়ে গর্ত তৈরি হয়েছে। এতে করে যে কোন সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় ব্যাক্তিরা। জানা গেছে গাবতলীর সাহবাস পুর থেকে সুখানপুকুর বন্দরে গিয়ে রাস্তাটি শেষ হয়েছে এই রাস্তা। বিভিন্ন প্রয়োজনে আসা যাওয়া করে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ। ছোট বড় অনেক মালবাহী ট্রাকসহ বিভিন্ন যান চলাচল করে। কয়েক দিনের টানা বৃষ্টিতে ধসে গেছে বুরুজ বাজারের এই রাস্তাটি । সরজমিন দেখা যায় এই রাস্তাটি তে বৃষ্টি হলে কদমতলী বাজারের ভিতর হাটু পানিতে পরিনিত হয়। এতে সাধারণ মানুষ সহ গাড়ির চালকের অনেক ভোগান্তি পোহাতে হয়।দিন রাত এই রাস্তা দিয়ে যেভাবে লোকজন চলাচল করে তাতে এই স্থানে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে । এটি এখনই যদি সংস্কার করা না হয় তাহলে আবার বৃষ্টি হলে রাস্তাটির বাকি অংশ ও ধসে যাবে। আরো জানা যায় যে এই ধসের জন্য কোন রোগীকে জরুরি ভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দূরের রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় এতে করে অনেক সময় নষ্ট হয়ে যায়। এবং উত্তরবঙ্গের সবচেয়ে অন্যতম গরুর হাট সৈয়দ আহমেদ কলেজ হাট। বিভিন্ন এলাকার অনেক ব্যবসায়ী হাটের দিন গুলো এই রাস্তা দিয়ে চলাচল করতো এতে তাদের সময় কম লাগতো এবং তাদের গাড়ী ভারা কম খরচ হত। এই ধসের কারণে তাদের অন্য রাস্তা দিয়ে যেতে এয় এতে করে তাদের সময় বেশি লাগে ও গাড়ি ভারা বেশি লাগে। একজন মোটরসাইকেল চলাক বলেন আমি দূর থেকে এই রাস্তাটি ভাঙ্গা দেখে বুঝতে পারিনি যে রাস্তা ভাঙা কপাল ভালো যে একটুর জন্য আমার গাড়িটি বেচেঁ গেল এই বিষয়ে নেপালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবু সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি গতরাতে এই রাস্তাটি সরজমিন গিয়ে দেখে এসেছি খুব দূত ভাবে রাস্তা টি সংস্কার করা হবে না হলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST