1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
আগে একসঙ্গে থাকা দুই মানুষের পারস্পরিক বোঝাপড়া যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে বলে এমন মন্তব্য করেছেন ভারতীয় অভিনেত্রী জিনাত। - dainik pratidinsomoy
October 29, 2026, 6:36 am
শিরোনামঃ
কলমের মূল্য কি হামলা-মামলা? দক্ষিণ চট্টগ্রামে ব্যাঙের ছাতার মতো প্রেসক্লাব, বিপাকে পেশাদার সাংবাদিক! রাউজানে প্রবাসীর পরিবার কে প্রাণনাশের হুমকিও চাঁদা দাবির অভিযোগ, বেলাল/সাইফুল ও কংকর রফিকের বিরুদ্ধে! সাংবাদিক হান্নান রহিম তালুকদার’কে সংবর্ধনা দিলেন চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমি মা বাবার দোয়া নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচনে সমর্থন চেয়ে প্রচারণা শুরু করলেন : সাংবাদিক হান্নান রহিম তালুকদার -আফসানা আক্তার শেকা (আনোয়ারা) কে এই আওয়ামী সন্ত্রাসী দিদারুল আলম? সারোয়াতলী’র বেঙ্গুরা বাজারে প্রকাশ্যে চলাফেরা নিয়ে প্রশ্ন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নজরুল বর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বোয়ালখালীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ, নজরদারি ও তদন্তের দাবি সচেতন মহলের।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

আগে একসঙ্গে থাকা দুই মানুষের পারস্পরিক বোঝাপড়া যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে বলে এমন মন্তব্য করেছেন ভারতীয় অভিনেত্রী জিনাত।

  • Update Time : Thursday, July 2, 2026
  • 85 Time View

 

নিজস্ব সংবাদাতা:

বিয়ের আগে লিভ-ইন সম্পর্কে থাকার পরামর্শ দিয়ে কিছুদিন আগে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী জিনাত আমান। সেই মন্তব্যের জেরে সায়রা বানুসহ অনেকে সমালোচনা করলেও নিজের অবস্থান থেকে একচুলও সরে আসেননি তিনি। বরং এবার আরও স্পষ্টভাবে জানিয়েছেন, বিয়ের আগে একসঙ্গে থাকা দুই মানুষের পারস্পরিক বোঝাপড়া যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে।

সম্প্রতি ভারতীয় অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব শুভ্রা আইয়াপ্পার সঙ্গে এক আলাপচারিতায় জিনাত বলেন, ‘বর্তমান সময়ে লিভ-ইন সম্পর্ক আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। তার ভাষ্য, কোনো সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়ার আগে দুজন মানুষের মানসিকতা, আবেগ, জীবনযাপন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মিল রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। বিশেষ করে সন্তান নেওয়ার পরিকল্পনা, অর্থনৈতিক সিদ্ধান্ত কিংবা দৈনন্দিন জীবন নিয়ে যদি মতপার্থক্য থাকে, তাহলে সেই সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।’

জিনাত বলেন, ‘১৫ বছর অসুখী সম্পর্কে থাকার চেয়ে পাঁচ বছর সুখে থাকা অনেক ভালো। সম্পর্কে থাকার উদ্দেশ্য যদি সুখই না হয়, তাহলে সেটিকে ধরে রাখার অর্থ কী?’

তিনি আরও বলেন, ‘অনেকেই মনে করেন প্রেমের শুরুতে যে রোমাঞ্চ থাকে, তা সারাজীবন একইভাবে বজায় থাকবে। কিন্তু বাস্তবে সম্পর্কের ভিত্তি তৈরি হয় সময়, সমঝোতা, ছাড় দেওয়া ও একে অপরকে মানিয়ে নেওয়ার মধ্য দিয়ে। তাই সম্পর্ককে টিকিয়ে রাখতে দুজনেরই সমানভাবে কাজ করতে হয়।’

এর আগে নিজের ইনস্টাগ্রাম পোস্টেও একই মত প্রকাশ করেছিলেন জিনাত আমান। সেখানে তিনি লিখেছিলেন, প্রেমের সম্পর্কে থাকলে বিয়ের আগে অন্তত কিছু সময় একসঙ্গে থাকা উচিত। একই পরামর্শ তিনি তার দুই ছেলেকেও দিয়েছেন বলে জানান।

তার মতে, দুই পরিবার বা রাষ্ট্রকে সম্পর্কের অংশীদার করার আগে বাস্তব জীবনে একসঙ্গে বসবাসের অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। কারণ কয়েক ঘণ্টার জন্য নিজের সেরা রূপ দেখানো সহজ হলেও, প্রতিদিন একই ছাদের নিচে থাকা, দায়িত্ব ভাগাভাগি করা, খারাপ সময় সামলানো কিংবা ছোটখাটো মতবিরোধ মোকাবিলা করাই বলে দেয় দুই মানুষ সত্যিই একে অপরের জন্য উপযুক্ত কি না।

তবে জিনাতের এই বক্তব্য সবাই ইতিবাচকভাবে নেননি। অভিনেত্রী সায়রা বানু এর তীব্র সমালোচনা করে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা অর্জনের জন্য এমন বিতর্কিত পরামর্শ দেওয়া উচিত নয়।’ তিনি আরও দাবি করেন, জিনাত নিজেই দীর্ঘদিন মাজহার খানকে জানার পর বিয়ে করেছিলেন, কিন্তু সেই দাম্পত্য জীবন সুখের ছিল না। তাই সম্পর্ক নিয়ে উপদেশ দেওয়ার ক্ষেত্রে তার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন সায়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST