1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
সিএমপির কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত ০৬টি মোটরসাইকেল ও ০১টি বাইসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ০৪(চার) সদস্যকে গ্রেফতার। - dainik pratidinsomoy
October 30, 2026, 10:32 am
শিরোনামঃ
কলমের মূল্য কি হামলা-মামলা? দক্ষিণ চট্টগ্রামে ব্যাঙের ছাতার মতো প্রেসক্লাব, বিপাকে পেশাদার সাংবাদিক! রাউজানে প্রবাসীর পরিবার কে প্রাণনাশের হুমকিও চাঁদা দাবির অভিযোগ, বেলাল/সাইফুল ও কংকর রফিকের বিরুদ্ধে! সাংবাদিক হান্নান রহিম তালুকদার’কে সংবর্ধনা দিলেন চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমি মা বাবার দোয়া নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচনে সমর্থন চেয়ে প্রচারণা শুরু করলেন : সাংবাদিক হান্নান রহিম তালুকদার -আফসানা আক্তার শেকা (আনোয়ারা) কে এই আওয়ামী সন্ত্রাসী দিদারুল আলম? সারোয়াতলী’র বেঙ্গুরা বাজারে প্রকাশ্যে চলাফেরা নিয়ে প্রশ্ন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নজরুল বর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বোয়ালখালীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ, নজরদারি ও তদন্তের দাবি সচেতন মহলের।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

সিএমপির কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত ০৬টি মোটরসাইকেল ও ০১টি বাইসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ০৪(চার) সদস্যকে গ্রেফতার।

  • Update Time : Thursday, October 15, 2026
  • 57 Time View

 

মোঃ সোলায়মান চট্টগ্রাম ব্যুরো

সিএমপি’র পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাহেদুল কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) নাঈমুর রহমানসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ১২/১০/২০২৬ তারিখ ০৪.৪০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন সিআরবি কাঠের বাংলোর সিঁড়ির গোড়ায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ১। আব্দুর রহমান প্রকাশ সুমন প্রকাশ আনোয়ার (২৭), পিতা- মৃত সামশু প্রকাশ রশিদ, মাতা- মৃত হোসনে আরা প্রকাশ রোকেয়া, সাং- পূর্ব ইছাখালী, উসমান আলী শেখের বাড়ি, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম, বর্তমানে নিউ মনসুরাবাদ, রিলবীট, আরজুর ভাড়া ঘর, থানা- আকবরশাহ, জেলা- চট্টগ্রাম, বর্তমান ঠিকানা- ২, উত্তর মোহুরী পাড়া, জামালের ভাড়াটিয়া, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ০১টি বাইসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আব্দুর রহমান প্রকাশ সুমন প্রকাশ আনোয়ার জানায়, সে অপর আসামিদের সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে চট্টগ্রাম জেলার মীরসরাই ও জোরারগঞ্জ এবং নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকায় চোরাই মোটরসাইকেল মজুত করে আসছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল উদ্ধারের লক্ষ্যে কোতোয়ালী থানা পুলিশের আভিযানিক টিম একই তারিখ সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন ১০নং মিঠানালা ইউনিয়নের ইছহাক ড্রাইভার হাট কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীত পাশে একটি ফার্নিচারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত ১নং আসামির দেখানো ও শনাক্তমতে চোর চক্রের সদস্য ২। মাইনুদ্দিন মুরাদ (২৭), পিতা- মফিজুর রহমান, মাতা- মনোয়ারা বেগম, সাং- রহমতাবাদ, আঞ্জু ওয়াসিল হাজী বাড়ি, ০৪নং ওয়ার্ড, থানা- মীরসরাই, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ০১টি পুরাতন Honda Livo ১১০ সিসি মোটরসাইকেল ও ০১টি Vivo T4x 5G মডেলের স্মার্টফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ১ ও ২নং আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ সকাল অনুমান ০৭.২০ ঘটিকার সময় মীরসরাই থানাধীন মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ সাকিনে সুলতান পাঠানবাড়ির সামনে মোঃ পারভেজ অভির পরিত্যক্ত গৃহে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের দেখানো ও শনাক্তমতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ০১টি পুরাতন Ignitor 125 CC মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ সকাল অনুমান ০৮.৫০ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন ৬নং ইউপি, ইছাখালিস্থ হাজী আব্দুল খালেকের বাড়িতে অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ৩। শাহাদাত হোসেন (৩০), পিতা- মোঃ সিদ্দিকুর রহমান, সাং- বলিপাড়া, ০৭নং ওয়ার্ড, ০১নং রামগড় ইউপি, থানা- রামগড়, জেলা- খাগড়াছড়িকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ০১টি পুরাতন HERO Splendor মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত ১, ২ ও ৩নং আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল উদ্ধারের লক্ষ্যে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ইং ১২/১০/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬.১০ ঘটিকার সময় সুধারাম থানাধীন ৮নং এওয়াজ বালিয়া ইউনিয়নের মালেকা সমাজের নুরুল আমিনের দোকানের সামনে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামিদের দেখানো ও শনাক্তমতে চোর চক্রের অপর সদস্য ৪। আবু হুরায়রা (৩০), পিতা- মোঃ হাবিবুল্লাহ, মাতা- মাকসুদা বেগম, স্ত্রী- সুমাইয়া বেগম, সাং- বাটিটেক, হাবিবুল্লাহ বাড়ি, থানা- সুধারাম, জেলা- নোয়াখালীকে গ্রেফতার করা হয়। এসময় তার দেখানো ও শনাক্তমতে উক্ত স্থান থেকে ০১টি পুরাতন Glamour 125 CC মোটরসাইকেল, ০১টি পুরাতন Honda Dream Neo মোটরসাইকেল এবং ০১টি পুরাতন Vivo Y19s Pro মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ১ থেকে ৪নং আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন ২নং দাতপুর ইউনিয়নের হাকিমপুর কালামিয়া ব্যাপারী বাড়িতে আরও একটি চোরাই মোটরসাইকেল থাকার তথ্য পাওয়া যায়। তৎপ্রেক্ষিতে কোতোয়ালী থানা পুলিশের আভিযানিক টিম ইং ১৩/১০/২০২৬ তারিখ রাত ২২.৩০ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামিদের দেখানো ও শনাক্তমতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ০১টি পুরাতন Yamaha Saluto মোটরসাইকেল উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম ও আশপাশের জেলার বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরির সঙ্গে জড়িত। অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে নিজ নিজ হেফাজতে রাখত। জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো চোরাই বলে জ্ঞাতসারে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করে। তবে মোটরসাইকেলগুলো কোথা থেকে চুরি করে আনা হয়েছে, সে বিষয়ে তারা কৌশলে তথ্য গোপন করে। পরবর্তীতে কোতোয়ালী থানা পুলিশের আভিযানিক টিম আসামি ও উদ্ধারকৃত আলামতসহ থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করলে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং- ৪২, তারিখ- ১৪/১০/২০২৬ ইং, ধারা- ৪১১ পেনাল কোড রুজু হয়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি ১। আব্দুর রহমান প্রকাশ সুমন প্রকাশ আনোয়ার (২৭)-এর বিরুদ্ধে চুরি ও বিশেষ ক্ষমতা আইনে ০৪টি মামলা এবং ৩। শাহাদাত হোসেন (৩০)-এর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনসহ অন্যান্য আইনে ০২টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST