1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
বারবার মৃত্যুর স্বপ্ন দেখছেন, কারণ জানলে অবাক হবেন। - dainik pratidinsomoy
September 15, 2026, 7:06 pm
শিরোনামঃ
জিয়াউর রহমান: রাষ্ট্রচিন্তা, নেতৃত্ব ও উন্নয়নের এক অনুসন্ধানী পাঠ। চট্টগ্রাম বিআরটিএর অনিয়ম-দুর্নীতির অভিযোগে শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন সারোয়াতলীতে মাদকের বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। গাউছিয়া আমিরভাণ্ডার আশেকান পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সমাজকল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন : পরৈকোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার স্বাধীন বাংলা ফুটবল একাডেমি চট্টগ্রাম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন :চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠী সহ-সভাপতি শাবাব ইয়াজদানী পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান রহিম তালুকদার : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে বালুর ব্যবসা, কারাদণ্ডে থামল নৈরাজ্য বোয়ালখালীতে শিক্ষিকার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে চুরি। আহলা বেংগুরা সি,এন,জি,চালক সমিতির উদ্যেগে জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর র‌্যালি শেষে মোনাজাত করেন শায়ের মৌলানা মোঃ রুহুল আমিন রহিমী আলকাদেরী।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

বারবার মৃত্যুর স্বপ্ন দেখছেন, কারণ জানলে অবাক হবেন।

  • Update Time : Thursday, April 23, 2026
  • 586 Time View

নিজস্ব সংবাদাতা:

হঠাৎ ঘুম ভেঙে গেল, বুক ধড়ফড় করছে, মনে হচ্ছে কিছু একটা ভয়ংকর ঘটেছে স্বপ্নে হয়তো দেখেছেন কারও মৃত্যু, কিংবা নিজেরই। এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু এই স্বপ্ন কি সত্যিই অশুভ সংকেত? নাকি এর পেছনে লুকিয়ে আছে জীবনের অন্য কোনও বার্তা। বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুর স্বপ্ন আসলে আমাদের অবচেতন মনের এক গুরুত্বপূর্ণ ভাষা যা বুঝতে পারলে নিজের জীবন সম্পর্কেই নতুন উপলব্ধি পাওয়া যায়।

মৃত্যু নিয়ে স্বপ্ন দেখা অনেকের কাছেই অস্বস্তিকর। তবে স্বীকৃত ড্রিম অ্যানালিস্ট লরি লোয়েনবার্গের মতে, স্বপ্ন কখনোই সরাসরি অর্থ বহন করে না, বরং এটি প্রতীক ও রূপকের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলে। লরি লোয়েনবার্গ বলেন, স্বপ্নে মৃত্যু মানে বাস্তবে মারা যাওয়া নয়, বরং জীবনের কোনো অধ্যায়ের শেষ, পরিবর্তন বা নতুন কিছু শুরু হওয়ার ইঙ্গিত। যেমন নিজের মৃত্যু দেখলে বুঝতে হবে জীবনের কোনও অংশ শেষের পথে। আবার অন্য কারও মৃত্যু দেখলে সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক বা তার প্রতিনিধিত্ব করা কোনও বিষয় বদলে যাচ্ছে।

স্বপ্নে কাছের মানুষের মৃত্যু দেখার অর্থও ভিন্ন ভিন্ন হতে পারে। সঙ্গীর মৃত্যু দেখলে তা সম্পর্কের পরিবর্তন বা সঙ্গীর ব্যক্তিত্বের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। মা-বাবার মৃত্যু দেখার ক্ষেত্রে অনেক সময় এটি তাদের জীবনে পরিবর্তন বা নিজের ভেতরের পরিচয়ের বদলকে বোঝায়।

সন্তানের মৃত্যু দেখার স্বপ্ন সবচেয়ে বেশি কষ্টদায়ক হলেও এর ব্যাখ্যা ভিন্ন। এটি সাধারণত সন্তানের জীবনের নতুন ধাপ—যেমন হাঁটা শেখা, বড় হয়ে ওঠা বা স্বাধীন হওয়া এর প্রতীক। এটি এক ধরনের মানসিক স্বীকৃতি যে, সময় বদলাচ্ছে এবং সন্তান ধীরে ধীরে নির্ভরশীলতা ছাড়ছে।

ভাই-বোন বা বন্ধুর মৃত্যু দেখার স্বপ্ন অনেক সময় সম্পর্কের পরিবর্তনের ইঙ্গিত দেয়। আবার এটি নিজের ভেতরের কোনও বৈশিষ্ট্যের পরিবর্তনকেও নির্দেশ করতে পারে।

পোষা প্রাণীর মৃত্যু দেখার ক্ষেত্রেও প্রতীকী অর্থ রয়েছে। যেমন কুকুর সাধারণত সম্পর্ক ও বিশ্বস্ততার প্রতীক, আর বিড়াল স্বাধীনতা বা ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দেয়। তাই এই স্বপ্নগুলো আসলে জীবনের নির্দিষ্ট কোনো দিকের পরিবর্তনের কথাই বলে।

ড্রিম অ্যানালিস্ট লরি লোয়েনবার্গ জানান, কবরস্থান বা অন্ত্যেষ্টিক্রিয়ার স্বপ্ন বোঝায়, জীবনের কোনও কঠিন বিষয়কে বিদায় জানানোর সময় এসেছে। কাউকে হত্যা করার স্বপ্ন ইঙ্গিত দেয়, আপনি হয়তো জীবনের কোনও বিষয় জোর করে শেষ করতে চাইছেন।

আর নিজে খুন হওয়ার স্বপ্ন বোঝায়, অন্যের চাপের কারণে কোনো পরিবর্তন মেনে নিতে বাধ্য হচ্ছেন। মৃতদেহ দেখার স্বপ্নও গুরুত্বপূর্ণ এটি এমন কিছু বোঝায় যা আর কার্যকর নয়, যেমন একটি সম্পর্ক বা কাজ। অন্যদিকে, বাস্তবে মৃত কাউকে স্বপ্নে দেখা মানে হতে পারে অতীতের কোনও স্মৃতি বা অমীমাংসিত বিষয় এখনো আপনাকে প্রভাবিত করছে।

যদি বাস্তবে আত্মহত্যার চিন্তা না থাকে, তাহলে এই ধরনের স্বপ্ন অনেক সময় নিজের ভেতরের পরিবর্তন বা নতুনভাবে শুরু করার প্রতীক হতে পারে। অর্থাৎ, এটি এক ধরনের ‘রিবার্থ’ বা নতুন জীবনের সূচনার ইঙ্গিত।

কেন দেখা যায় এমন স্বপ্ন

ঘুম ও মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ শেলবি হ্যারিস বলছেন, মৃত্যুর স্বপ্ন দেখা খুবই সাধারণ। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন: মানসিক চাপ, শোক, ভয়, জীবনের বড় পরিবর্তন, অমীমাংসিত সমস্যা, ট্রমা, স্বাস্থ্যগত উদ্বেগ, এমনকি সিনেমা বা বইয়ের প্রভাবও।

এই কারণগুলো ব্যক্তি ভেদে আলাদা হয়। তবে যদি এসব স্বপ্ন বারবার দেখা যায় এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

মৃত্যুর স্বপ্ন কি মানসিক রোগের ইঙ্গিত দেয়

মৃত্যু নিয়ে স্বপ্ন দেখা বেশ সাধারণ বিষয় এবং এটি সবসময় মানসিক কোনো সমস্যার লক্ষণ নয় এমনটাই জানিয়েছেন ডা. শেলবি হ্যারিস। তবে তিনি সতর্ক করে বলেন, যদি এই ধরনের স্বপ্ন ঘন ঘন ও বারবার দেখা যায়, তাহলে তা কিছু মানসিক সমস্যার ইঙ্গিত হতে পারে। যেমন:

যদি এসব স্বপ্ন আপনাকে মানসিকভাবে অস্থির করে তোলে, তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা জরুরি। তারা আপনার স্বপ্নের সঙ্গে জড়িত অনুভূতিগুলো বোঝাতে, সম্ভাব্য কারণ খুঁজে বের করতে সাহায্য করবে।

স্বপ্নে মৃত্যু যতটা ভয়ংকর মনে হয়, বাস্তবে তার অর্থ ততটা ভয়াবহ নয়। বরং এটি আমাদের জীবনের পরিবর্তন, অনুভূতি ও ভেতরের অস্থিরতার প্রতিফলন। তাই এই স্বপ্নকে অশুভ ভেবে ভয় না পেয়ে, নিজের জীবন ও মানসিক অবস্থার দিকে একটু গভীরভাবে তাকানোই হতে পারে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST