1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
নাটোরের গুরুদাসপুরে ছাত্রীকে নিয়ে উধাও প্রধান শিক্ষক - dainik pratidinsomoy
June 6, 2026, 4:43 am
শিরোনামঃ
সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী। মদনে নূর ভক্তের বিরুদ্ধে জাল দলিলে জমি দখলের অভিযোগ, তোলপাড় এলাকাজুড়ে বিশ্ব পরিবেশ দিবসে পাহাড় নিধনের অভিযোগ! চন্দনাইশের লট এলাহাবাদে রাতভর পাহাড় কাটা, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন! বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। Gmail হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার’কে সমন্বয়ক করায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ জাফর হায়দার’কে অভিনন্দন জানিয়েছেন ঈদ পূর্ণমিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীর ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ নেছার উদ্দিন আহমেদ: উনার অন্যান্য দৃষ্টান্ত। বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত কাশফুল লিগ্যাল এইড সার্ভিসে নতুন দায়িত্ব প্রদান সম্পন্ন হল।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

নাটোরের গুরুদাসপুরে ছাত্রীকে নিয়ে উধাও প্রধান শিক্ষক

  • Update Time : Sunday, October 2, 2022
  • 94 Time View

 

মেহেরুল ইসলাম মোহন নাটোর

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এক এস এস সি পরীক্ষার্থীকে নিয়ে উধাও হয়েছেন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ(৪৮)।
পরে ঐ ছাত্রীর মা নাদিরা বেগম বাদি হয়ে গুরুদাসপুর থানায় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ সহ তার দুই ভাই ফেরদৌস(৪৫) ও ফেন্সি(৪৩) কে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।শিক্ষক ফিরোজ আহমেদ গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে বলে জানা গেছে।অপহৃত ছাত্রী ওই বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক ফিরোজের সাথে ঐ শিক্ষার্থীর পরিবারের খুবই ঘনিষ্ঠতা ছিল।এক পর্যায়ে ওই ছাত্রী ও শিক্ষকের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অতঃপর শনিবার(১লা অক্টোবর-২০২২)সকাল ১০টার দিকে ওই ছাত্রী ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।পরে দুপুর ২ টার দিকে সে বাড়িতে ফিরে না আসলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ ঐ শিক্ষার্থীকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে গেছে।খবর পেয়ে রাজশাহীর ভদ্রা এলাকার একটি বাসায় গিয়ে তাদের সন্ধান পান শিক্ষার্থীর পরিবারের লোকজন।এরপর ছাত্রীর অবিভাবকরা শিক্ষকের দুই ভাই ফেরদৌস ও ফেন্সিকে জানালে তারা ছাত্রীকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন।পরে রাত দশটার দিকে মেয়েটিকে ফেরত দিতে বাধা দিলে পরিবারের সদস্যরা থানা পুলিশের শরণাপন্ন হতে বাহিরে যাওয়ার সুযোগে প্রধান শিক্ষক ঐ ছাত্রীকে নিয়ে ফের পালিয়ে যায়।পরে রাত ১১টার দিকে প্রধান শিক্ষক ফিরোজের নামে মামলা দায়ের হয়।এরপর থেকে এখন পর্যন্ত তাদের সন্ধান মিলে নি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, শিক্ষার্থীর মা নাদিরা বেগম বাদি হয়ে প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে একটি অপহরন মামলা দায়ের করেছেন। শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্ত প্রধান শিক্ষক ও তার ভাইদের গ্রেফতার করতে পুলিশি তৎপরতা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST