1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ৪ দালালসহ ৪১ রোহিঙ্গা উদ্ধার - dainik pratidinsomoy
June 6, 2026, 5:52 am
শিরোনামঃ
সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী। মদনে নূর ভক্তের বিরুদ্ধে জাল দলিলে জমি দখলের অভিযোগ, তোলপাড় এলাকাজুড়ে বিশ্ব পরিবেশ দিবসে পাহাড় নিধনের অভিযোগ! চন্দনাইশের লট এলাহাবাদে রাতভর পাহাড় কাটা, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন! বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। Gmail হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার’কে সমন্বয়ক করায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ জাফর হায়দার’কে অভিনন্দন জানিয়েছেন ঈদ পূর্ণমিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীর ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ নেছার উদ্দিন আহমেদ: উনার অন্যান্য দৃষ্টান্ত। বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত কাশফুল লিগ্যাল এইড সার্ভিসে নতুন দায়িত্ব প্রদান সম্পন্ন হল।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ৪ দালালসহ ৪১ রোহিঙ্গা উদ্ধার

  • Update Time : Tuesday, October 4, 2022
  • 265 Time View

 

 

মাসুদ মির্জা,

কক্সবাজারের টেকনাফ থেকে মালেশিয়া পাচারের সময় সাগর পাড় থেকে আটজন নারীসহ ৪১ জন রোহিঙ্গা উদ্ধার করা হয়েছে। এসময় চারজন দালালকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদের আটকের পর ভিকটিমদের উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বাহারছড়া শামলাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ।

তিনি জানান, উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হলবনিয়া ও বাইন্যা পাড়া নৌকার ঘাট বরাবরের মতো গভীর সাগরে মালয়েশিয়াগামী রোহিঙ্গা বোঝাই একটি ইঞ্জিন বোটের তলা ফেটে সাগরে তলিয়ে গেছে। বোটে থাকা রোহিঙ্গা ও দালালরা বিভিন্ন উপায়ে সাগরকূলে উঠে আসলে রোহিঙ্গা ও দালালদের আটক রাখা হয়েছে। ডুবিত বোটে আনুমানিক ৬৮ জন মালেশিয়াগামী যাত্রী ছিল বলেও জানা গেছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, সর্বশেষ দালাল ও রোহিঙ্গা নারী-পুরুষসহ ৪৫ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST