1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
একসময় ভাইকে মারধরের পর মৃত্যুর অভিযোগ আবুল খায়ের এর বিরুদ্ধে, এবার সে আবুল খায়ের নতুন মামলায় গ্রেফতার। - dainik pratidinsomoy
June 6, 2026, 3:19 pm
শিরোনামঃ
বোয়ালখালীতে রিকশা চালকের ওপর হামলাকারী গ্রেপ্তার চা-পাতি উদ্ধার: সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী। মদনে নূর ভক্তের বিরুদ্ধে জাল দলিলে জমি দখলের অভিযোগ, তোলপাড় এলাকাজুড়ে বিশ্ব পরিবেশ দিবসে পাহাড় নিধনের অভিযোগ! চন্দনাইশের লট এলাহাবাদে রাতভর পাহাড় কাটা, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন! বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। Gmail হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার’কে সমন্বয়ক করায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ জাফর হায়দার’কে অভিনন্দন জানিয়েছেন ঈদ পূর্ণমিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীর ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ নেছার উদ্দিন আহমেদ: উনার অন্যান্য দৃষ্টান্ত। বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

একসময় ভাইকে মারধরের পর মৃত্যুর অভিযোগ আবুল খায়ের এর বিরুদ্ধে, এবার সে আবুল খায়ের নতুন মামলায় গ্রেফতার।

  • Update Time : Sunday, April 26, 2026
  • 243 Time View

 

মোঃ সাইফুল ইসলাম (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আবুল খায়ের (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (রাত) পরৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন নিজ বসতভিটায় ঘেরা নির্মাণ করতে গেলে আবুল খায়েরসহ অন্যান্য আসামীরা তার উপর হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধর করে গলা টিপে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে রক্ষা পান।
পরে আহত অবস্থায় চিকিৎসা গ্রহণ শেষে আনোয়ার হোসেন থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিকভাবে পুলিশ উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হলে মামলাটি রেকর্ড করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল খায়েরের বিরুদ্ধে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা ও জমি সংক্রান্ত বিরোধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও ২০১৯ সালে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে তিনি নিজের বড় ভাই আবুল কালামকে মারধর করে গুরুতর আহত ও পঙ্গু করে দেন বলে অভিযোগ রয়েছে। পরে টাকার অভাবে যথাযথ চিকিৎসা না পেয়ে ওই ভাইয়ের মৃত্যু হয় বলে পরিবারের দাবি। সংশ্লিষ্ট মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ভুক্তভোগীর অভিযোগ ও মেডিকেল সনদের ভিত্তিতে তদন্ত করে মামলাটি রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST