
নিজস্ব সাংবাদাতা:
পটিয়া উপজেলাধীন ৯নং বড়লিয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৮নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছেন মোঃ শহীদুল আলম শহীদ।
দীর্ঘদিন ধরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। বিগত ১৭ বছর পটিয়া তথা বড়লিয়া ইউনিয়নের রাজনীতিতে আলহাজ্ব এমানুল হক এনাম সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ০৮নং ওয়ার্ডে নিরলস পরিশ্রম করেছেন।
জুলাই আন্দোলনের পর থেকে তিনি নিয়মিত গণসংযোগ, পাড়া-মহল্লায় মতবিনিময় এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে দাঁড়িয়ে জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকার সর্বস্তরের মানুষ তাকে মেম্বার পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
মোঃ শহীদুল আলম শহীদ বলেন,
“আমি সৎ নেতৃত্ব, ন্যায়বিচার, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সমর্থন পেলে ০৮নং ওয়ার্ডকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।” তিনি আরোও বলেন,বিগত সময়ের অসমাপ্ত এলাকার উন্নয়ন মুলক কাজ করবো।যদি এলাকার সমর্থনে মেম্বার পদপ্রার্থী হয়ে বিজয় অর্জন করলে এমন কি এলাকার মাদক,সন্রাস,দুর্নীতি ও অনিয়মের কাজ করার অঙ্গীকার ব্যর্থ করেন। ৮ নং ওয়ার্ডের দীর্ঘ দিনের অবহেলিত জনপদ পুর্ন নির্মাণ আমার পক্ষ থেকে অগ্রাধিকার থাকবে ইনশাআল্লাহ।
তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply