
সোলায়মান চট্টগ্রাম
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার এবং অধিনায়ক, এসআরবি-৭, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন।*
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অধিনায়ক এসআরবি-৭ চট্টগ্রাম মহোদয় সম্মানিত পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্মানিত ভক্তবৃন্দ, উপস্থিত সুধীজন, সাংবাদিকবৃন্দ এবং সহকর্মীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। অধিনায়ক মহোদয়ের বক্তব্য নিম্নরুপ-
শুভ শারদীয় দুর্গাপূজা।
আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আপনাদের এই পূজামণ্ডপ পরিদর্শনে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই আনন্দঘন মুহূর্তে আমি বাংলাদেশ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী দেশ। ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ভিন্নতা থাকলেও আমাদের জাতীয় পরিচয়, দেশপ্রেম এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে। এ দেশের প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। অন্যের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সাংবিধানিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্বেরই অংশ।
আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসবের আনন্দ ও মানবিক সম্প্রীতি সবার। আমাদের এই সম্প্রীতির বন্ধন যত সুদৃঢ় হবে, বাংলাদেশ তত বেশি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে।
সম্মানিত সুধীবৃন্দ,
দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা এবং পূজার আনন্দ নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এসআরবি’র একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ ক্ষেত্রে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।
একই সঙ্গে, উৎসবের আনন্দ যেন সবার জন্য নিরাপদ ও নির্বিঘ্ন থাকে, সে বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। আমরা চাই, চট্টগ্রামের প্রতিটি পূজামণ্ডপে ভক্তবৃন্দ নির্বিঘ্নে পূজা-অর্চনা করবেন, পরিবার-পরিজন নিয়ে উৎসবের আনন্দ উপভোগ করবেন এবং শান্তিপূর্ণ পরিবেশে এই ধর্মীয় উৎসব সম্পন্ন হবে।
প্রিয় ভাই ও বোনেরা,
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সহযোগিতা এবং সৌহার্দ্য বজায় রাখার মাধ্যমে আমরা যেকোনো ধরনের বিভেদ ও অপশক্তিকে প্রতিহত করতে পারব। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় হবে।
পরিশেষে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আপনাদের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি। দেবী দুর্গার আগমনী বার্তা আমাদের সবার জীবনে শান্তি, কল্যাণ ও শুভবোধের বিকাশ ঘটাক। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নের পথে এগিয়ে যাক—এই প্রত্যাশা ব্যক্ত করছি।
বাংলাদেশ এসআরবি’র পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্প্রীতি ও শান্তির বন্ধন অটুট থাকুক।
—স্বাক্ষরিত—–
মোসলেহ উদ্দিন আহমেদ
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
পক্ষে অধিনায়ক
টেলিফোনঃ ০৩১-২৫০০৪১৭
Leave a Reply