1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপের নির্দেশনা: ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - dainik pratidinsomoy
June 13, 2026, 6:53 am
শিরোনামঃ
নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল প্রখ্যাত সাংবাদিক নেতা মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা গুলজার হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে খতমে কুরআন, দোয়া মাহফিল ও ড্রাইভিং সার্টিফিকেট বিতরণ* চার দশকের রাজপথ, কারাগার ও সংগ্রামের ইতিহাস: পটিয়ার রাজনীতিতে খোরশেদ আলম খোরশেদ কতটা প্রভাবশালী? সংযুক্ত আরব আমিরাত শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এরশাদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা। অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপের নির্দেশনা: ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে প্রবাসী ওমর ফারুক হত্যার আসামী গ্রেপ্তার। নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপের নির্দেশনা: ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Monday, June 8, 2026
  • 39 Time View

 

নিজস্ব সংবাদাতা:

অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ঢাকা রেঞ্জের মে/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ জুন) সকাল ১১টায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব রেজাউল করিম মল্লিক।

সভায় ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর মে/২০২৬ মাসে সংঘটিত বিভিন্ন অপরাধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা করা হয়।

অতিরিক্ত আইজিপি মহোদয় অপরাধ দমন ও নিয়ন্ত্রণে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা জোরদার, ডিজিটাল মনিটরিং সম্প্রসারণ এবং সমন্বিত অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ প্রবণতা বিশ্লেষণ করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব ও মানবিক আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেন।

সভায় উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) জনাব রুমানা আক্তার, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, কমান্ড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার টাঙ্গাইল মোহাঃ ইমামুর রশীদ, পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা,সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপার ও প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন। রেঞ্জের সকল সার্কেল অফিসার এবং থানার অফিসার ইনচার্জগণ (ওসি) ভার্চুয়ালি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।

সভায় সার্বিক অপরাধ পরিস্থিতির উন্নয়ন, জনসেবার গতি বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর পুলিশিং সম্প্রসারণ এবং মাঠপর্যায়ে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST