1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
ভারতে মসজিদ-মাদরাসা ভাংচুর ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার মানববন্ধনে - অধ্যক্ষ ইব্রাহীম আখতারী। - dainik pratidinsomoy
June 6, 2026, 2:56 pm
শিরোনামঃ
বোয়ালখালীতে রিকশা চালকের ওপর হামলাকারী গ্রেপ্তার চা-পাতি উদ্ধার: সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী। মদনে নূর ভক্তের বিরুদ্ধে জাল দলিলে জমি দখলের অভিযোগ, তোলপাড় এলাকাজুড়ে বিশ্ব পরিবেশ দিবসে পাহাড় নিধনের অভিযোগ! চন্দনাইশের লট এলাহাবাদে রাতভর পাহাড় কাটা, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন! বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। Gmail হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার’কে সমন্বয়ক করায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ জাফর হায়দার’কে অভিনন্দন জানিয়েছেন ঈদ পূর্ণমিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীর ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ নেছার উদ্দিন আহমেদ: উনার অন্যান্য দৃষ্টান্ত। বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

ভারতে মসজিদ-মাদরাসা ভাংচুর ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার মানববন্ধনে – অধ্যক্ষ ইব্রাহীম আখতারী।

  • Update Time : Friday, May 15, 2026
  • 154 Time View

 

(আবু বক্কর মিজান)

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী বলেছেন- পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন সাম্প্রদায়িক হানাহানিকে উস্কে দেবে- যা বিশ্বশান্তির অন্তরায়। উগ্রবাদী হিন্দুদের কর্তৃক মুসলমানদের পুশব্যাক করার মতো হুংকারকে ভারতের ধর্ম নিরপেক্ষতার আড়ালে মুসলিম বিদ্বেষী কদর্য চেহারার বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি ভারতে বিধান সভা নির্বাচন পরবর্তী সহিংসতা মাত্রা ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করে তিনি অবিলম্বে বাংলাদেশ সরকারকে কুটনৈতিক তৎপরতার মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানোর জন্য উদাত্ত আহবান জানান। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেন- উগ্রবাদী হিন্দুরা কর্তৃক মুসলমানদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে, ব্যবসায়িক অফিসসহ দোকান-পাট ভাংচুর ও উচ্ছেদের মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অবলীলায়। নারীদের পৈশাচিক নির্যাতন করছে, এমনকি সম্ভ্রমহানির ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। মুসলিমদের ওপর এহেন পাশবিক নির্যাতনের কারণে বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি শংকা প্রকাশ করেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে অদ্য ১৫ মে’ ২৬ জুমাবার বিকেল ২টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে ভারতে মসজিদ-মাদরাসা ভাংচুর ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুহাম্মদ আলম রাজু, ডাঃ হাসমত আলী তাহেরী, হাফেজ জহুর, মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ আলী রেজা, গিয়াস উদ্দিন, আলী আজগর খান, শেখ মোহাম্মদ মহিউদ্দীন,
এডভোকেট ফেরদৌস আলম সেলিম, মাওলানা রফিকুল আলম, মোহাম্মদ মহিউদ্দিন, এইচ, এম নাছির উদ্দীন, মাওলানা মনসুরুল আলম, কাজী আহসানুল আলম, এম আহমদ রেজা, আবদুল মালেক রেজভী, মোহাম্মদ ইউসুফ কবির, কাউসারুল ইসলাম সোহেল, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ শিহাব উদ্দীন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ মামুনুর রশিদ, সাইফুল ইসলাম তাহেরী, মোহাম্মদ ফোরকান, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইফাজ উদ্দীন, মুহাম্মদ আবদুল করিম, আবদুল গণি, মোঃ তাহসিন, মোঃ আসিফ, মুহাম্মদ শাহেদ, মুহাম্মদ তানভীর প্রমূখ।
স্বাক্ষরিত
মাওলানা মাসুদ করিম চৌধুরী
দপ্তর সম্পাদক
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
চট্টগ্রাম মহানগর।
ক্যাপশন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার প্রতিবাদ সভায়
বক্তব্য রাখছেন- অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST