1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের বদলিজনিত বিদায়ী বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। - dainik pratidinsomoy
June 6, 2026, 4:24 pm
শিরোনামঃ
বোয়ালখালীতে রিকশা চালকের ওপর হামলাকারী গ্রেপ্তার চা-পাতি উদ্ধার: সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী। মদনে নূর ভক্তের বিরুদ্ধে জাল দলিলে জমি দখলের অভিযোগ, তোলপাড় এলাকাজুড়ে বিশ্ব পরিবেশ দিবসে পাহাড় নিধনের অভিযোগ! চন্দনাইশের লট এলাহাবাদে রাতভর পাহাড় কাটা, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন! বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। Gmail হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২ সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার’কে সমন্বয়ক করায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ জাফর হায়দার’কে অভিনন্দন জানিয়েছেন ঈদ পূর্ণমিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীর ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ নেছার উদ্দিন আহমেদ: উনার অন্যান্য দৃষ্টান্ত। বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের বদলিজনিত বিদায়ী বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

  • Update Time : Thursday, May 7, 2026
  • 41 Time View
  1. বিশেষ প্রতিনিধি:

অদ্য ০৭ মে ২০২৬ খ্রি., বৃহস্পতিবার, জেলা পুলিশ লাইন্স, চট্টগ্রামের সিভিক সেন্টারে পুলিশ সুপার চট্টগ্রাম মহোদয়ের বদলিজনিত বিদায়ী বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, চট্টগ্রামে দায়িত্ব পালনকালে জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আন্তরিক সহযোগিতা, পেশাদারিত্ব ও ভালোবাসা আমার কর্মজীবনের অমূল্য অর্জন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬ অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় পরিচালিত সন্ত্রাসবিরোধী সফল অভিযানে সকলের ভূমিকা প্রশংসনীয়। উক্ত অভিযানের ফলে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং জননিরাপত্তা নিশ্চিতে সেখানে দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর কৃতিত্ব জেলা পুলিশের সকল সদস্যের।

পুলিশ সুপার মহোদয় চট্টগ্রামে কর্মকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে সকলের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও দেশের কল্যাণ ও মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে তিনি তাঁর পরিবার-পরিজনের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক শুভকামনা জানান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, চট্টগ্রাম জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST