1. mdsoliman2995@gmail.com : dainik pratidinsomoy : dainik pratidinsomoy
আনোয়ারায় প্রবাসীর স্ত্রী ও স্বর্ণালংকার-টাকা নিয়ে পালানোর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য - dainik pratidinsomoy
October 30, 2026, 9:43 am
শিরোনামঃ
কলমের মূল্য কি হামলা-মামলা? দক্ষিণ চট্টগ্রামে ব্যাঙের ছাতার মতো প্রেসক্লাব, বিপাকে পেশাদার সাংবাদিক! রাউজানে প্রবাসীর পরিবার কে প্রাণনাশের হুমকিও চাঁদা দাবির অভিযোগ, বেলাল/সাইফুল ও কংকর রফিকের বিরুদ্ধে! সাংবাদিক হান্নান রহিম তালুকদার’কে সংবর্ধনা দিলেন চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমি মা বাবার দোয়া নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচনে সমর্থন চেয়ে প্রচারণা শুরু করলেন : সাংবাদিক হান্নান রহিম তালুকদার -আফসানা আক্তার শেকা (আনোয়ারা) কে এই আওয়ামী সন্ত্রাসী দিদারুল আলম? সারোয়াতলী’র বেঙ্গুরা বাজারে প্রকাশ্যে চলাফেরা নিয়ে প্রশ্ন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নজরুল বর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বোয়ালখালীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ, নজরদারি ও তদন্তের দাবি সচেতন মহলের।
বিজ্ঞাপনঃ
Welcome To Our Website...

আনোয়ারায় প্রবাসীর স্ত্রী ও স্বর্ণালংকার-টাকা নিয়ে পালানোর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

  • Update Time : Saturday, October 17, 2026
  • 45 Time View

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মামুরখাইন গ্রামে প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী নাঈমা সুলতানাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সন্তানের জননী নাঈমা সুলতানা স্বামীর কষ্টার্জিত স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে এলাকার এক আত্মীয় মো. আমজাদের সঙ্গে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নাঈমা সুলতানা চট্টগ্রামের হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী নজরুল ইসলাম জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। এ সুযোগে পরিবারের স্বর্ণালংকার ও টাকা-পয়সা নিয়ে তিনি মো. আমজাদের সঙ্গে চলে গেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নজরুল ইসলাম।

এ ছাড়া নাঈমা সুলতানার বড় ভাই শহীদুল ইসলাম, যিনি পীরখাইন স্কুলের শিক্ষক বলে জানা গেছে, তাঁকে ঘিরেও অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, এ ঘটনায় তাঁর সম্পৃক্ততা রয়েছে এবং অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টিও মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্তাধীন রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়দের অনেকে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাঁদের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনি প্রতিকার নিশ্চিত করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikpratidinsomoy
Design & Development By: BD IT HOST