আজমীরা তিশা মুন (চট্টগ্রাম)
ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে এক সভা প্রেসক্লাবের প্রতিষ্ঠা আহ্বায়ক নুরুল ইসলাম রিপন এর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সর্বসন্মতিক্রমে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক প্রবীন সাংবাদিক মোঃ নুরুল ইসলাম রিপন কে সভাপতি ও দৈনিক কালের সমাজ পত্রিকার চট্টগ্রাম সিটি প্রতিনিধি সাংবাদিক মোঃ নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে, কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মুজিব উল্লাহ তুষার, সহ-সভাপতি সুমন কুমার দে,, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মালেক, সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, অর্থ সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকী, দপ্তর সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক হাকিম এমরান বিন জালাল, প্রচার ও সাহিত্য সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ নিজাম উদ্দিন, শ্যামল নন্দী, মোহাম্মদ জামাল, সদস্য
এ রহিম চৌধুরী রায়হান, তারেক হোসেন, তাহের উদ্দিন আমীরী, মুহাম্মদ রাসেল, নাজিম উদ্দীন, জয়নাল আবেদীন, মুহাম্মদ রায়হান উদ্দিন ও মুহাম্মদ এমরান প্রমূখ।